একটি সেলফি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

গবেষকদের তৈরি ব্যবস্থাটির নাম এফএএইচআর-ফেস (FAHR-Face)। বিভিন্ন বয়স ও জাতিগোষ্ঠীর মানুষের চার কোটির বেশি মুখের ছবি ব্যবহার করে এটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই মূল মডেল থেকে দুটি পৃথক টুল তৈরি করা হয়েছে—এফএএইচআর-ফেসএজ (FAHR-FaceAge) এবং এফএএইচআর-ফেসসারভাইভাল (FAHR-FaceSurvival)।

প্রথম টুলটি মুখের ছবি বিশ্লেষণ করে একজন ব্যক্তির জৈবিক বয়স অনুমান করে এবং ক্যানসার রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা মূল্যায়নে সহায়তা করে। অন্যদিকে, দ্বিতীয় টুলটি জৈবিক বয়সের মধ্যস্থতা ছাড়াই সরাসরি মুখের ছবি থেকে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অনুমান করে।

গবেষকেরা জানিয়েছেন, দুটি টুল মুখের ভিন্ন ভিন্ন অংশ বিশ্লেষণ করে। ফেসএজ মূলত নাকের দুই পাশ থেকে ঠোঁটের কোণ পর্যন্ত বিস্তৃত ভাঁজ, চোখের ওপরের কপালের অংশ ও কানের পাশের কপালের অঞ্চল বিবেচনা করে। অন্যদিকে, ফেসসারভাইভাল চোখের নিচের অংশ ও নাকের ওপরের সংযোগস্থলের আশপাশ বিশ্লেষণ করে।

যুক্তরাষ্ট্রে রেডিওথেরাপি নেওয়া ক্যানসার রোগীদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, যাঁদের মুখের চেহারা প্রকৃত বয়সের তুলনায় অন্তত পাঁচ বছর বেশি বয়স্ক বলে এআই অনুমান করেছে, তাঁদের গড়ে চার বছরের পর্যবেক্ষণকালে মৃত্যুঝুঁকি অন্য রোগীদের তুলনায় ২১ শতাংশ বেশি ছিল। বিপরীতে, যাঁদের মুখের চেহারা প্রকৃত বয়সের তুলনায় অন্তত পাঁচ বছর কম বয়স্ক বলে অনুমান করা হয়েছে, তাঁদের মৃত্যুঝুঁকি ছিল ১৭ শতাংশ কম।

গবেষণার সহজ্যেষ্ঠ লেখক হুগো অ্যার্টস বলেন, মুখের ছবি থেকে সরাসরি ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অনুমান করতে পারা এআই-ভিত্তিক স্বাস্থ্য বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

গবেষকেরা আরও জানিয়েছেন, ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ ও মাদক ব্যবহারের মতো জীবনযাপনের কিছু অভ্যাস মুখের জৈবিক বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত বলে বিশ্লেষণে দেখা গেছে। তবে মুখের বয়স ও রোগীর সামগ্রিক শারীরিক অবস্থার সম্পর্ক আরও বিস্তৃতভাবে যাচাই করা প্রয়োজন।

ম্যাস জেনারেল ব্রিঘামের রেডিয়েশন অনকোলজিস্ট রেমন্ড ম্যাক বলেন, জটিল চিকিৎসা, অস্ত্রোপচার কিংবা রেডিওথেরাপির আগে রোগীর শারীরিক সক্ষমতা ও দুর্বলতা মূল্যায়নে এ ধরনের প্রযুক্তি চিকিৎসকদের সহায়তা করতে পারে। এর লক্ষ্য চিকিৎসকের সিদ্ধান্তকে প্রতিস্থাপন করা নয়, বরং ব্যক্তিভিত্তিক চিকিৎসা পরিকল্পনাকে আরও নির্ভুল করা।

গবেষকদের মতে, ভবিষ্যতে প্রযুক্তিটি বড় অস্ত্রোপচার বা ক্যানসারের চিকিৎসার পর মৃত্যুঝুঁকি ও জটিলতার সম্ভাবনা মূল্যায়নে কাজে লাগতে পারে। তবে ব্যাপকভাবে চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের আগে আরও গবেষণা ও যাচাই প্রয়োজন। মুখের একটি ছবি থেকে পাওয়া অনুমানকে তাই রোগীর প্রকৃত আয়ু বা চিকিৎসার ফলাফল সম্পর্কে নিশ্চিত পূর্বাভাস হিসেবে বিবেচনা করা যাবে না।

কৃত্রিম বুদ্ধিমত্তায় চিন্তিত বিশ্ব অর্থনৈতিক খাতের নেতারা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। একই সঙ্গে এটি নিয়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। একদিকে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়াচ্ছে, অন্যদিকে তৈরি করছে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হারানোর শঙ্কা। প্রযুক্তি খাতের এই বৈপ্লবিক পরিবর্তনকে ধীরগতির সুনামি হিসেবে

মহাকাশে সবুজ নক্ষত্র ও এক কসমিক ক্রাইম সিন

হ্যালোউইনের ভৌতিক মেজাজে সূর্য যদি হঠাৎ সবুজ আলো ছড়াতে শুরু করে, কেমন হবে? শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হলেও মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, মৃত্যুর পর আমাদের সূর্যও হয়তো একদিন সবুজ রঙের আলো ছড়াতে পারে। তবে তার জন্য সূর্যকে হতে হবে এক কসমিক জম্বি বা মহাজাগতিক নরখাদক। একে বেঁচে থাকার জন্য গিলে

স্মার্টফোনের বিকল্প কি স্মার্ট চশমা

স্মার্টফোনের বিকল্প কি স্মার্ট চশমা

স্মার্টফোনের বিকল্প কী? এই যুগে এ প্রশ্নের উত্তর পাওয়া সত্যিই অনিশ্চিত। তবে এর ওপর নির্ভরতা কমাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে মেটা। স্মার্ট গ্লাস বা এআই চশমাকে ভবিষ্যতের ব্যক্তিগত কম্পিউটিংয়ের প্রধান মাধ্যম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। তর্ক-বিতর্ককে পাশ কাটিয়ে মেটা তাদের নতুন…

জনপ্রিয় টার্গেট

বাবাই পৃথিবী আড়াই বছরের শিশু সানির

একটি সেলফি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই

প্রকাশ: ১২:০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬