বড় সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে সরকারিসহ বিভিন্ন ওয়েবসাইট বন্ধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

সাইবার নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান নিরাপত্তা আপডেট প্রয়োগ করতে পারবে না, তাদের সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ রাখার কথা বিবেচনা করতে হবে। এরই মধ্যে ফিনল্যান্ডের সরকার, যুক্তরাজ্যের এডিনবরা সিটি কাউন্সিল এবং বিবিসির কয়েকটি ওয়েবপেজসহ বিভিন্ন ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ত্রুটি দুটি শনাক্ত করা হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ এগুলোকে এআইয়ের মাধ্যমে শনাক্ত হওয়া ‘এযাবৎকালের সবচেয়ে গুরুতর নিরাপত্তা ত্রুটি’ বলে অভিহিত করেছে। প্রযুক্তির এই অগ্রগতি সাইবার নিরাপত্তার পরিস্থিতি দ্রুত বদলে দিচ্ছে।

ফিনল্যান্ড সাময়িকভাবে সরকারের জনসাধারণের জন্য উন্মুক্ত ওয়েবসেবাগুলো বন্ধ করে দিয়েছে। নেদারল্যান্ডসের সাইবার নিরাপত্তা সংস্থাও জানিয়েছে, ত্রুটিগুলোর কারণে তারা নিজেদের ওয়েবসাইট বন্ধ রাখছে।

এনএসএ লিখেছে, ‘এই ধরনের নিরাপত্তা ত্রুটি প্রায়ই সার্ভারের ফাইল সিস্টেম বা ডেটাবেজে সরাসরি প্রবেশের সুযোগ তৈরি করে।’

এ দিকে হোয়াইট হাউস জানিয়েছে, ত্রুটিগুলোর সমাধান দ্রুত কার্যকর করতে মার্কিন কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলো শীর্ষস্থানীয় এআই গবেষণাগারগুলোর সঙ্গে কাজ করছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও এক্সে দেওয়া এক পোস্টে জনগণকে নিজেদের জন্য উন্মুক্ত ওয়েবসাইটগুলো পিএইচপি ব্যবহার করে কি না, তা যাচাই করার আহ্বান জানিয়েছেন।

অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া পরিচালনাকারী উইকিমিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে, তারা নিরাপত্তা ত্রুটিগুলো সমাধানে কাজ করছে। ফাউন্ডেশনটি বলেছে, ‘নিরাপদে নিরাপত্তা আপডেট প্রয়োগ করা সম্ভব না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা আরও কয়েকটি সিস্টেম বন্ধ রেখেছি।’

এর ফলে বুধবার উইকিপিডিয়ার কিছু অংশে প্রবেশ করতে পারেননি ব্যবহারকারীরা।

শিল্পকর্ম প্রদর্শনের অনলাইন প্ল্যাটফর্ম ডেভিয়্যান্টআর্টসহ আরও কয়েকটি ওয়েবসাইট জানিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য সেগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বন্ধ রাখার নির্দিষ্ট কারণ জানায়নি তারা।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের গবেষকেরা ত্রুটি দুটি শনাক্ত করেন। ক্যালিফ ও পিএইচপি ফাউন্ডেশন ওপেনএআইয়ের চালু করা ‘প্যাচ দ্য প্ল্যানেট’ কর্মসূচির অংশ ছিল।

এই কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান দুটিকে ওয়েব উন্নয়নে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষার ত্রুটি খুঁজে বের করা ও সমাধানের জন্য ওপেনএআইয়ের উন্নত এআই সরঞ্জাম ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল।

ওপেনএআই এক ব্লগ পোস্টে বলেছে, এই আবিষ্কার সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা সমস্যাগুলোর একটি। প্রতিষ্ঠানটির নিজস্ব একজন গবেষকও প্রায় একই সময়ে অন্য প্রতিষ্ঠানগুলোর মতো ত্রুটিটি শনাক্ত করেছিলেন বলে জানানো হয়েছে।

ত্রুটি দুটি এক দশকেরও বেশি সময় ধরে ছিল কিন্তু শনাক্ত করা যায়নি। চলতি বছরের আগস্টে কয়েক সপ্তাহ ধরে উন্নত এআই সরঞ্জাম ব্যবহারের পর সেগুলো খুঁজে পাওয়া যায়। উইজ তাদের ব্লগ পোস্টে বলেছে, ‘এই প্রক্রিয়াকে বাস্তবসম্মত করে তুলতে উন্নত এআই মডেলগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর সাহায্যে কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক অ্যাপ্লিকেশনের জন্য কার্যকর সাইবার আক্রমণ-পদ্ধতি তৈরি ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা সম্ভব হয়েছে।’

উইজের অনুমান, ইন্টারনেটের ‘প্রায় ৭০ শতাংশ’ এই ত্রুটির কারণে ঝুঁকিতে রয়েছে। তবে বিবিসি এই হিসাবের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

নেদারল্যান্ডস সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্টও তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে। একইভাবে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ টুয়েডে কামারের ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।

যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি) এবং ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলোও পিএইচপি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা আপডেট প্রয়োগের আহ্বান জানিয়েছে।

এনসিএসসি এক নির্দেশনায় বলেছে, ‘অবিলম্বে ত্রুটি সংশোধন করা সম্ভব না হলে সম্পূর্ণ ঝুঁকি মোকাবিলা করা না পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর সিস্টেম বন্ধ রাখার কথা বিবেচনা করা উচিত।’

জাপানের জাতীয় সাইবার নিরাপত্তা দপ্তর এবং ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা কর্মকর্তারাও একই ধরনের সতর্কতা জারি করেছেন।

এ দিকে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হান্ট্রেস জানিয়েছে, ‘পিএইচপি সর্বত্র ব্যবহৃত হয়। ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা ও ম্যাজেন্টার মতো ওয়েবসাইট পরিচালনার ব্যবস্থা, শেয়ারড হোস্টিং প্ল্যাটফর্ম, কন্ট্রোল প্যানেল এবং এমন অসংখ্য সফটওয়্যারের পেছনে এটি কাজ করে, যেগুলো পিএইচপি ব্যবহার করার বিষয়টি প্রকাশও করে না।’

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোফোসের কাউন্টার থ্রেট ইউনিটের বিশেষজ্ঞ ডন স্মিথ বিবিসিকে বলেন, হ্যাকারদের কাছে এই ত্রুটিগুলো ‘সম্ভবত অগ্রাধিকারভিত্তিক লক্ষ্য’ হয়ে উঠবে।

তাঁর মতে, তাৎক্ষণিক চ্যালেঞ্জ শুধু নিরাপত্তা আপডেট ইনস্টল করা নয়; বরং কোনো প্রতিষ্ঠানের কোথায় কোথায় পিএইচপি চলছে, তার প্রতিটি ব্যবহার শনাক্ত করা এবং সেগুলোর ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি।

স্মিথ বলেন, ‘পিএইচপির ব্যবহার অত্যন্ত ব্যাপক। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত ওয়েবসাইট, কনটেন্ট ব্যবস্থাপনা ব্যবস্থা, হোস্টিং প্ল্যাটফর্ম এবং তৃতীয় পক্ষের পণ্যের ভেতরে কাজ করতে পারে। অনেক সময় যে প্রতিষ্ঠান এটি ব্যবহার করছে, তার কাছেও বিষয়টি স্পষ্ট থাকে না।’

কোনো আক্রমণকারী ইতিমধ্যে সিস্টেমে প্রবেশের সুযোগ পেয়েছে কি না, সে বিষয়ে সতর্কতার সঙ্গে লক্ষণ খুঁজে দেখাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইইউ) জানিয়েছে, ত্রুটি দুটির ঝুঁকির মাত্রা নির্দেশ করে যে, ব্যবহারকারীর পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে কোড চালানোর সুযোগ তৈরি হতে পারে।

এ ধরনের সাইবার হামলার মাধ্যমে হ্যাকাররা ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করতে পারে এবং ওয়েবসাইট অচল করে দিতে পারে।

ইন্টারনেট অবকাঠামো প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ডেন কেইনেখট জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের সাইবার হামলার লক্ষণ দেখতে পাচ্ছেন। তিনি বলেন, ‘নতুন নতুন আক্রমণপদ্ধতি সামনে আসার সঙ্গে সঙ্গে আমরা সেগুলো মোকাবিলার ব্যবস্থা হালনাগাদ করছি।’

এনসিএসসি বলেছে, প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা আপডেট ইনস্টল করার পরও তৃতীয় পক্ষের সফটওয়্যার সরবরাহকারীদের নতুন নিরাপত্তা আপডেটের বিষয়ে নিয়মিত নজর রাখতে হবে। পিএইচপি অন্তর্ভুক্ত রয়েছে এমন যন্ত্রপাতি ও সেবার ক্ষেত্রেও এই সতর্কতা প্রযোজ্য।

প্রোগ্রামিং ভাষাটির ঠিক কোন কোন সংস্করণ আক্রান্ত, তা এখনো স্পষ্ট নয়। তবে সার্ট-ইইউ জানিয়েছে, ২০০৪ সালে প্রকাশিত পিএইচপি ৫ থেকে শুরু করে পরবর্তী সব সংস্করণই ঝুঁকিতে থাকতে পারে।

ওয়েবসাইট তৈরির কাজে ব্যবহারের জন্য পিএইচপি তৈরি করা হয়েছিল। ওয়েবসাইটে প্রবেশ করলে ব্যবহারকারী যে বিষয়বস্তু দেখতে পান, তা তৈরি ও পরিবেশনের জন্য সার্ভারে এই ভাষা ব্যবহার করা হয়। সব ওয়েবসাইট পিএইচপি ব্যবহার করে না। তবে ইন্টারনেটের বড় একটি অংশ এই প্রোগ্রামিং ভাষার ওপর নির্ভরশীল।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বসেরা বাংলাদেশ, নেতৃত্বে বদলগাছীর নাফিউ

পাঁচ মাস ধরে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ওঠে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও চীনের দল। ফাইনালের দিন প্রতিটি দলকে সরাসরি পরীক্ষা দিতে হয় আগে থেকে না জানানো একটি দেশ ও বিষয় নিয়ে। বিচারকেরা নিজেরাই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাচাই করেন। উপস্থাপনা ও প্রশ্নোত্তর শেষে ঘোষণা

একটি সেলফি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে একজন ক্যানসার রোগীর মুখের একটি সাধারণ ছবি বিশ্লেষণ করে তাঁর জৈবিক বয়স ও বেঁচে থাকার সম্ভাবনা অনুমান করা সম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের অলাভজনক সমন্বিত একাডেমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাস জেনারেল ব্রিঘামের গবেষকেরা এআই-ভিত্তিক…

যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার দেবেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিটি সন্তানকে নিজের মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’-এর শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর সামাজিক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান নজরদারি ও সমালোচনার মুখেই মাস্ক এমন সিদ্ধান্তের কথা জানালেন।

জনপ্রিয় টার্গেট

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক আটক

বড় সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে সরকারিসহ বিভিন্ন ওয়েবসাইট বন্ধ

প্রকাশ: ১১:৫২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬