খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার এলাকার খাদেমুল উলুম মাদ্রাসার কাছে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালালে তুষারের পিঠে একটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, নিহত তুষার কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পলাশের সক্রিয় সদস্য ছিলেন। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তাঁর ভাষ্য অনুযায়ী, খুলনার একটি বিশেষ বাহিনীর সদস্যের গুলিতে তুষারের মৃত্যু হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। নিহত তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় আলতাফ হোসেনের একটি আবাসন প্রকল্পের কাজ চলছে। ওই এলাকায় তাঁর একটি জমি বিক্রি করে দেওয়ার কথা বলে তাঁকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের ২৭৭ নম্বর বাড়ির ই-২ ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ

খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ডিঙি নৌকা থেকে হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করা হয়।

খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে গতকাল সোমবার উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন থানার সামনে কাটেঙ্গা বাজারে জড়ো হন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

জনপ্রিয় টার্গেট

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক আটক

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

প্রকাশ: ১১:৫২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬