আবার উপস্থাপনায় মনোজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

উপস্থাপনার অভিজ্ঞতা জানিয়ে মনোজ প্রামাণিক বলেন, ‘রিয়েলিটি শোয়ে এটাই আমার প্রথম উপস্থাপনা। এর আগে বিবিসি মিডিয়ায় “আমরাও পারি” এবং বিটিভির “গল্প নয় সত্যি” অনুষ্ঠানে উপস্থাপনা করেছি। এবার বাংলাবিদের সঞ্চালনা করছি। নতুন এক যাত্রা, নতুন এক অভিজ্ঞতা! দু-একটি শব্দ ছাড়া এখানে সম্পূর্ণ বাংলায় কথা বলতে হচ্ছে। প্রতিযোগীরা দারুণ মেধাবী। বাংলা নিয়ে তাদের জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। এই সময়ে এসে মানুষ বাংলা নিয়ে এত পড়াশোনা করে এবং ছোট বয়সে তারা এত কিছু জানে, এটা খুব অবাক করার মতো। যাঁরা বিচারকার্যে আছেন, তাঁরা সবাই গুণী মানুষ। সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা যোগ হলো আমার জীবনে। চেষ্টা করছি নিজের সর্বোচ্চ দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলতে।’

বাংলাবিদের এবারের আসরের বিচারকের দায়িত্বে আছেন লেখক ও সাংবাদিক আনিসুল হক, অভিনেত্রী ত্রপা মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর। পাশাপাশি প্রতিটি পর্বে চমক হিসেবে থাকবেন একজন করে অতিথি বিচারক। মনোজের সঙ্গে সঞ্চালনা করছেন মৌসুমী মৌ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তাহের শিপন ও সম্রাট।

এদিকে মুক্তির প্রস্তুতি নিচ্ছে মনোজ প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাঁকোটা দুলছে’। আগামী বছর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে সিনেমাটি।

সাঁকোটা দুলছে পরিচালনা করেছেন ইশতিয়াক আহমাদ জিহাদ। গ্রামীণ বাংলাদেশের তিন নারীকে নিয়ে সিনেমার গল্প; যারা কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এবং সামাজিক নিপীড়নের বেড়াজাল থেকে মুক্তির স্বপ্ন দেখে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম প্রমুখ।

অক্টোবরেই আসছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেতে ঘোষণা দেওয়া হয়েছিল চ্যাম্পিয়নকে নিয়ে সিনেমা বানাবেন নির্মাতা রায়হান রাফী, আর সেরা তিন বিজয়ীকে নিয়ে ওয়েব ফিল্ম বানাবেন শিহাব শাহীন। এরই মধ্যে তিন লাক্স সুন্দরী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে শিহাব শাহীন বানিয়েছেন ওয়েব…

বিজয়া দশমীর টিভি আয়োজন

বিজয়া দশমীর টিভি আয়োজন

আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। বিভিন্ন টিভি চ্যানেলের নির্বাচিত অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।

দীপ্ত ও দুরন্ত টিভিতে তিন দিনব্যাপী শারদোৎসব

শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব। এ উপলক্ষে তিন দিনব্যাপী শারদোৎসবের আয়োজন করেছে দীপ্ত টিভি ও দুরন্ত টিভি। আজ থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

জনপ্রিয় টার্গেট

রাজধানীতে সকালবেলা ঝলমলে রোদ, তাপমাত্রা বাড়বে কি

আবার উপস্থাপনায় মনোজ

প্রকাশ: ০৮:২১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬