বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় এ ঘটনা ঘটে। পরপর দুটি বোমা বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বড় ধরনের ক্ষয়ক্ষতিরও আলামত পাওয়া যায়নি।
তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

দৈনিক টার্গেট 























