ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য অনুযায়ী, প্রি-অর্ডার এবং মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই গেমটির ২ কোটি ৪৫ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। এর ফলে প্রথম দিনেই গেমটির আয় দাঁড়িয়েছে প্রায় ২ দশমিক ৩৬ বিলিয়ন (২৩৬ কোটি) মার্কিন ডলারে।

তুলনামূলকভাবে দেখা যায়, চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ প্রেক্ষাগৃহে পুরো প্রদর্শনী শেষে আয় করেছিল ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ধারণা করা হচ্ছে, জিটিএ ৬ তৈরি করতে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারেরও বেশি খরচ হয়েছে, যা এটিকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমে পরিণত করেছে।

সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, গেমটির মোট বিক্রির প্রায় তিন-চতুর্থাংশই হয়েছে ‘প্লেস্টেশন ৫’-এর জন্য এবং বাকি অংশ ‘এক্সবক্স’ কনসোলের জন্য। সংস্থাটি আরও পূর্বাভাস দিয়েছে যে, জিটিএ ৬-এর জনপ্রিয়তার কারণে গেমাররা অন্যান্য সিঙ্গেল-প্লেয়ার গেমে ১০ শতাংশ কম সময় ব্যয় করবেন।

গেমিং বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান ‘নিকো পার্টনার্স’ ধারণা করছে, চলতি বছরেই বিশ্বজুড়ে জিটিএ ৬-এর বিক্রি ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে। তবে মুদ্রাস্ফীতি সমন্বয় করলে ১৯৩৯ সালের ক্ল্যাসিক চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’-এর ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের সর্বকালীন আয় ছাড়াতে গেমটিকে আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে।

নিউ ইয়র্কভিত্তিক স্টুডিও রকস্টার এখনো কম্পিউটার বা পিসি সংস্করণের মুক্তির তারিখ ঘোষণা করেনি। এ ছাড়া এর মাল্টিপ্লেয়ার সংস্করণ কবে আসবে তাও জানানো হয়নি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিটিএ ৫ ’-এর অভিজ্ঞতা বলছে, মাল্টিপ্লেয়ার সংস্করণ চালু হলে এবং গেমাররা গেমের ভেতরে বাড়ি, গাড়ি ও অন্যান্য সুবিধা কিনতে বাস্তব অর্থ ব্যয় শুরু করলে রকস্টারের আয় বহুগুণ বেড়ে যাবে।

এদিকে, গেমটিতে অতিরিক্ত সহিংস ও গ্রাফিক দৃশ্য থাকার কারণে জাপানে এর কিছু অংশ সেন্সর করা হয়েছে। এ ছাড়া সিরিজের আগের গেমগুলোর মতোই চীনের মূল ভূখণ্ডে জিটিএ ৬ বিক্রির অনুমোদন দেওয়া হয়নি।

শেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলার

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ক্লদের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে শুধু এআই প্রযুক্তি নিয়ে কাজ করা কোনো প্রতিষ্ঠানের শেয়ারবাজারে আসার ঘটনা এটিই প্রথম।

এআই দিয়ে সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সার্টের সতর্কতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে দেশের ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ফিনটেক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। এআই-চালিত সফটওয়্যার ব্যবহার করে হামলাকারীরা স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানের নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করা, কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ, গ্রাহকের তথ্য

এবার অ্যাপলের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক

অভ্যন্তরীণ সফটওয়্যার আপডেটের ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল-এর একাধিক গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই বিভ্রাটে অ্যাপল পে (Apple Pay), আইক্লাউড (iCloud), অ্যাপ স্টোর এবং অ্যাপল সাপোর্ট

জনপ্রিয় টার্গেট

সোনার দামে বড় ধাক্বায় কমেছে ১১ হাজার টাকা, ভরি কত

প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’

প্রকাশ: ১১:০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬