স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

অবসরের সিদ্ধান্ত নিয়ে দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে কথা বলেছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছিল। তবে দলের তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েই শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আলোচনাগুলো ছিল বেশ খোলামেলা। অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, দরজাটা খোলা রাখব। সামনে কয়েকটি সিরিজ ছিল এবং তারা ভবিষ্যতের দিকে তাকাচ্ছিল। বাংলাদেশেও আমরা সেটি দেখেছি। ছেলেরা সুযোগ পেয়েছে এবং খুব ভালো পারফরম্যান্স করেছে।’

অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। এই সংস্করণে তাঁর সংগ্রহ ২ হাজার ৮৯৭ রান ও ৫১ উইকেট। টি-টোয়েন্টিতে পাঁচটি সেঞ্চুরি করেছেন তিনি। এই কীর্তিতে ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্ব রেকর্ডের মালিক ম্যাক্সওয়েল।

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সাতটি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। ২০১৭ সালে খেলেছেন নিজের শেষ টেস্ট। এই সংস্করণে তাঁর রান ৩৩৯। ভারতের বিপক্ষে রাঁচিতে করা ১০৪ রান টেস্টে তাঁর সর্বোচ্চ ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে ১৪৯ ম্যাচে ম্যাক্সওয়েলের সংগ্রহ ৩ হাজার ৯৯০ রান। অপরাজিত ২০১ রান তাঁর ক্যারিয়ারসেরা ইনিংস। এই সংস্করণে চারটি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ৭৭টি উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো ১১ মাস বাকি। এরই মধ্যে শুরু হয়েছে বিশ্বকাপের টিকিট বিক্রির হিড়িক। ১৯৩ দেশের ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে এখন পর্যন্ত ১২ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যার মধ্যে বাংলাদেশের এক ম্যাচ দেখতেই আবেদন পড়েছে ৯ লাখ।

‘প্রিয়’ খুলনার বিপক্ষে এবারও আল-আমিনের সেঞ্চুরি, আসাদুজ্জামানের পাঁচ

সবশেষ মৌসুমে খুলনার বিপক্ষে প্রথম শ্রেণিতে সেঞ্চুরি করেছিলেন আল আমিন জুনিয়র। সেই খুলনাকে পেয়ে জাতীয় ক্রিকেট লিগে গতকাল আবারও জ্বলে উঠলেন ময়মনসিংহের এই অলরাউন্ডার। গতবারের মতো এবারও তাঁর রান ১০২।

জনপ্রিয় টার্গেট

পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি

স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল

প্রকাশ: ১০:৩২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬