বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ের যৌথ আয়োজনে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপের ফাইনালসহ বেশ কয়েকটি ম্যাচে কত আবেদন পড়েছে, আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। যেখানে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন পড়েছে। আগামী বছরের ৮ অক্টোবর উইন্ডহোকে হবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ।

ভারত-পাকিস্তান লড়াই এখন তেমন একটা জমজমাট না হলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখনো তুঙ্গে। এই ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজার ২৯৪। আগামী বছরের ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে হবে দুই এশিয়ার দলের মহারণ। ২১ নভেম্বর ফাইনালও হবে এখানে। শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের জন্যও আবেদন পড়েছে প্রায় ৭৯ লাখ।

বিশ্বকাপের টিকিটের চাহিদা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত ১৯৩ দেশের ২৮ লাখ স্বতন্ত্র দর্শক টুর্নামেন্টের ম্যাচ মাঠে বসে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া বিভিন্ন ম্যাচের জন্য নিবন্ধন সম্পন্ন হয়েছে ৩ কোটি ২০ লাখের বেশি। দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে ক্রিকেট বিশ্বকাপ। টিকিট নিবন্ধনের দিক থেকে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। শুধু আফ্রিকা মহাদেশ থেকেই জমা পড়েছে ১ কোটি ৪৯ লাখের বেশি টিকিটের আবেদন।

দক্ষিণ আফ্রিকার আট ভেন্যুতে অনুষ্ঠেয় ৪১ ম্যাচের জন্য জমা পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি আবেদন। এর মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ১১টি ম্যাচের জন্য আবেদন পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ। জিম্বাবুয়েতেও টিকিটের আবেদনের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। আগামী ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসের নতুন মসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া জিম্বাবুয়ে-ভারত ম্যাচের জন্য আবেদন পড়েছে ৩৩ লাখের বেশি। নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ছয়টি ম্যাচের জন্য টিকিটের আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি।

২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি শহরে অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। এটা সেন্ট্রাল আফ্রিকান টাইম অনুযায়ী নির্ধারিত। বাংলাদেশ সময় সেটা ২১ নভেম্বর রা৩ ৩টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে এই লটারির মাধ্যমে টিকিট পাওয়ার সুযোগ থাকবে না।

‘প্রিয়’ খুলনার বিপক্ষে এবারও আল-আমিনের সেঞ্চুরি, আসাদুজ্জামানের পাঁচ

সবশেষ মৌসুমে খুলনার বিপক্ষে প্রথম শ্রেণিতে সেঞ্চুরি করেছিলেন আল আমিন জুনিয়র। সেই খুলনাকে পেয়ে জাতীয় ক্রিকেট লিগে গতকাল আবারও জ্বলে উঠলেন ময়মনসিংহের এই অলরাউন্ডার। গতবারের মতো এবারও তাঁর রান ১০২।

দক্ষিণ আফ্রিকার কোচ-ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

কেপটাউন টেস্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স ও ব্যাটার কাইল ভেরেইনাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁদের নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্টও।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন

প্রকাশ: ১২:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬