সিরিজ জিতেও ভারতকে সতর্ক করলেন গম্ভীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

হ্যামিল্টনে ভারতীয় দলের ড্রেসিংরুমে খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য দেন গম্ভীর। শেষ দুই ম্যাচে হারলেও পুরো সিরিজে দলের প্রচেষ্টায় সন্তুষ্ট তিনি। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাঠে সিরিজ জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন ভারতীয় কোচ।

গম্ভীর বলেন, ‘পুরো সিরিজে তোমরা যে প্রচেষ্টা চালিয়েছ, তা নিয়ে তোমরা অত্যন্ত গর্বিত হতে পারো। মাত্র এক দিন প্রস্তুতির সুযোগ পেয়েও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাঠে সিরিজ জেতা দারুণ এক অর্জন। এ জন্য তোমাদের অত্যন্ত গর্বিত হওয়া উচিত।’

সিরিজের শেষ দুই ম্যাচে জিততে না পারলেও খেলোয়াড়দের মাথা উঁচু করে দেশে ফেরার বার্তা দিয়েছেন গম্ভীর। তাঁর মতে, সফরের শুরুতে টি-টোয়েন্টি দল যে ভিত্তি তৈরি করেছে, এখন ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্ব সেটিকে এগিয়ে নেওয়া।

এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘তোমরা মাথা উঁচু করেই ফিরতে পারো। শেষ দুই ম্যাচও আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু কখনো কখনো এমনটা হয়। আমার মনে হয়েছে, তোমরা পুরো সফরের জন্য ভালো একটা ভিত তৈরি করে দিয়েছ। সিরিজ শুরুর আগে আমি বলেছিলাম, সফরের শুরুটা ভালো করার দায়িত্ব তোমাদের। এখন ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্ব, তোমরা যেখান থেকে শেষ করেছ, সেখান থেকেই এগিয়ে যাওয়া।’

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় ভারতের টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা তুলনামূলক কম থাকবে। আগামী ২২ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত। তার আগে এক মাসের বিরতি পাচ্ছেন খেলোয়াড়েরা। এই সময়ে ফিটনেস ধরে রাখা ও ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন গম্ভীর।

শিরোপা জয়ের পর বড় ধাক্কা খেল পাকিস্তান

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে গত পরশু ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। তবে রেকর্ড গড়া এই জয়ের পর স্বস্তিতে নেই পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

ভারত সিরিজের আগে চোটে কাবু নিউজিল্যান্ড

ভারত সিরিজের আগে চোটে কাবু নিউজিল্যান্ড

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই চোটের ধাক্কায় বিপর্যস্ত নিউজিল্যান্ড। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান

জনপ্রিয় টার্গেট

চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও মন্দির বন্ধের দাবি হেফাজতের

সিরিজ জিতেও ভারতকে সতর্ক করলেন গম্ভীর

প্রকাশ: ০৪:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬