‘বাংলাদেশ অনেক সময় বেশি সুযোগ-সুবিধা পেলেও ভালো করতে পারে না’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) প্রধান নির্বাহী নাওকি অ্যালেক্স মিয়াজি কদিন আগে জানিয়েছেন, ক্রিকেটের দলগুলো নিজেদের পছন্দমতো হোটেল বেছে নিতে পারবে। বাংলাদেশের এই এশিয়ান গেমস ক্রিকেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সালাহ উদ্দীন। আজ সংবাদ সম্মেলনে হোটেল ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘আমরা তো অন্যান্য সময় খেলতে যাই। অনেক সুবিধা পাই। অনেক সময় তো ভালো ফল করি না। থাকাটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার না। আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমরা ভালো খেলব।’

লিটন দাসকে অধিনায়ক করে গত ২ সেপ্টেম্বর এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। অধিনায়কের সঙ্গে ব্যাটিং লাইনআপে আছেন যথারীতি তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকতরা। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সঙ্গে স্পিন বিভাগে আছেন শেখ মেহেদী হাসান। মেহেদীর ব্যাটিংও দারুণ কার্যকরী হয়ে উঠতে পারে। আর পেস বোলিং বিভাগে আছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

এশিয়ান গেমসের জন্য জাতীয় দল দেওয়ার ব্যাখ্যায় সালাহ উদ্দীন বলেন, ‘যেটা আমি বলব যে আসলে প্রথমে আমাদের এখানে এইচপি দল দেওয়ার কথা ছিল। তবে যখন দেখেছি যে অন্যান্য দলগুলো তো তাদের পুরো জাতীয় দল পাঠাচ্ছে, তাহলে আমরা কেন পাঠাব না। তো আমরা মনে করি এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। আমাদের গ্রুপে যে চার দল দেওয়া হয়েছে, তাতে ভালো খেললে আমাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে। ‘এ’ গ্রুপে পড়েছে জাপান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, ওমানের সঙ্গে রয়েছে মালয়েশিয়া। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। ২৯ সেপ্টেম্বর খেলতে নামবেন লিটনরা। তবে প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এ’, ‘বি’ গ্রুপের ম্যাচগুলো শেষে।

বাজে এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। অধিনায়ক পরিবর্তনের মতো কোচও পরিবর্তন হয় নিয়মিত। তাও কোনো নির্দিষ্ট সিরিজ বা সফর শেষে নয়। হুটহাট বদলে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সেটাপ। পাকিস্তানি হয়েও তাই নিজের দলকে কোচিং করাতে ভয় পাচ্ছেন মুশতাক আহমেদ।

নতুন কোচ পেল জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে মার্ক কোলসকে প্রধান কোচ হিসেবে আজ নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বিভিন্ন দায়িত্বে ছিলেন কোলস।

ফুটবলকে বিদায় বলার পর কী করবেন ক্রিস্টিয়ানো রোনালদো—এ নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। এখনই এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া মুশকিল। তবে মাঠের বাইরে তাঁর পরবর্তী গন্তব্য হিসেবে আলোচনায় এসেছে হলিউড।

জনপ্রিয় টার্গেট

মোবাইলে কল দেওয়াকে কেন্দ্র করে নারীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

‘বাংলাদেশ অনেক সময় বেশি সুযোগ-সুবিধা পেলেও ভালো করতে পারে না’

প্রকাশ: ০৭:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬