বাড়ির সামনে গর্তে জমা পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হুমায়রা ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে বাড়ির সামনের একটি গর্তের পানিতে পড়ে যায় হুমায়রা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে গর্তের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামসাদ সারওয়ার শামিন তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারের সদস্যদের আরও সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন। কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় এ বিষয়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে।

নেত্রকোনায় শূন্য পাস কলেজের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, এক দিনে তিনবার বদল

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নেত্রকোনায় শূন্য পাস করা কলেজের সংখ্যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের পাঠানো তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে তিন দফায় পরিবর্তন হয়েছে কলেজের সংখ্যা। এতে গণমাধ্যমকর্মী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার দুজন হলেন জেলার দুর্গাপুর পৌর শহরের ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও একই উপজেলার তেরিবাজার এলাকার মো. সাব্বির আহম্মেদ (২৫)।

নেত্রকোনায় এক মাসে কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

নেত্রকোনার সীমান্ত এলাকায় অক্টোবর মাসে ১৪২টি অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ২১৬ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৫৭ বোতল ভারতীয় মদ, ২৬টি ভারতীয় গরু ও অন্যান্য চোরাচালানি পণ্য।

জনপ্রিয় টার্গেট

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু

বাড়ির সামনে গর্তে জমা পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রকাশ: ০৫:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬