সম্পত্তি নিয়ে বিরোধে দৃষ্টিহীন ভাইকে মেরে বাঁশঝাড়ে ফেলে রেখেছিল ছোট ভাই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

নিহত শাহজাহান পাটোয়ারী ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) সঙ্গে শাহজাহানের বিরোধ চলছিল। এ নিয়ে শাহ আলম ও তাঁর স্ত্রী প্রায়ই দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইকে মারধর করতেন। গতকাল সন্ধ্যায়ও তাঁরা দুজন মিলে শাহজাহানকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি থানায় নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহজাহান দৃষ্টি প্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে তাঁদের বিরোধ মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. ফেরদৌস হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। এডিএম বরাবর আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ

চাঁদপুরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ০৫ শতাংশ। আলিমে ৬৪ দশমিক ২৭ শতাংশ এবং এইচএসসি ভোকেশনালে ৬৯ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন।

নিষেধাজ্ঞা শেষে সরগরম মাছঘাট, কমেনি ইলিশের দাম

মাছঘাটের আড়তদার জাহাঙ্গীর সৈয়াল জানান, চাহিদা বেশি থাকায় ইলিশের দাম কমেনি। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

জনপ্রিয় টার্গেট

গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী

সম্পত্তি নিয়ে বিরোধে দৃষ্টিহীন ভাইকে মেরে বাঁশঝাড়ে ফেলে রেখেছিল ছোট ভাই

প্রকাশ: ১১:৪৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬