বাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পঠিত হয়েছে

মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক চেজ। প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও ৪৩ রানের মহামূল্যবান এক ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসে ঘূর্ণিজাদুতে নিয়েছেন ৫ উইকেট। টেস্টে পাঁচবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়া চেজের পারফরম্যান্সে মুগ্ধ উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। ম্যাচ শেষে অধিনায়কের প্রশংসা করার পাশাপাশি ড্রেসিংরুমে তাঁকে একটা লাল বল উপহার দিয়েছেন স্যামি।

স্যামির কাছ থেকে চেজের এমন পারফরম্যান্সের স্বীকৃতির ঘটনা ভাইরাল সামাজিক মাধ্যমেও। এমনকি স্যামি পুরস্কার দিতে গিয়েও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। যেখানে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জোমেল ওয়ারিকান। ব্র্যান্ডন কিং দ্বিতীয় ইনিংসে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) ফেসবুকে পোস্ট করা ভিডিওতে স্যামি বলেন, , ‘ম্যাচে ইমপ্যাক্টফুল খেলোয়াড় কে? সেই পুরস্কারই তো এখন দিতে হবে, তাই না? অনেক খেলোয়াড়ই নিজেদের সেরাটা দিয়েছে। তবে সত্যি বলতে অধিনায়ক রস্টন চেজকে কৃতিত্ব দিতে হবে। সে দারুণ নেতৃত্ব দিয়েছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছে।’

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজ তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে। ভারতের কন্ডিশনে সফল উইন্ডিজ এবার বাংলাদেশ সফরে শুরুটা করেছে দুর্দান্ত। মিরপুরের এই জয় ক্যারিবীয়দের আত্মবিশ্বাস আরও বাড়াবে। আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। প্রথম ম্যাচের সাফল্য ধরে রেখে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে চেজের দল।

ব্যর্থ সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং, জিতলেন সাইফরা

নেপালের কীর্তিপুর স্টেডিয়ামে আজ জমে উঠেছে বাংলাদেশিদের মিলনমেলায়। সাকিব আল হাসান তো ছিলেনই। মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসানরাও খেলেছেন কাঠমাণ্ডুর এই স্টেডিয়ামে। তবে এই ম্যাচে নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) ক্যারিয়ারসেরা বোলিং করলেও শেষ পর্যন্ত পরাজিত দলেই থেকে গেছেন সাকিব।

বাংলাদেশকে হারানো ওয়েস্ট ইন্ডিজ ভুগছে অর্থকষ্টে

বাংলাদেশকে ঘরের মাঠে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজের হারানোয় ক্যারিবীয়দের অভিনন্দন জানিয়েছেন উইন্ডিজ ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক

প্রকাশ: ১২:২৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬