ভ্যালেন্সিয়া ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় বার্সা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯১ বার পঠিত হয়েছে

স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের শেষ অনুশীলনে দেখা যায়নি ইয়ামালকে। তবে তাঁর অনুপস্থিতির কারণ বা কোনো নির্দিষ্ট চোটের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বার্সা।

বিশেষ এক দিনের পরই ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তার খবর পেয়েছে বার্সা। ড্রেসিংরুমের ভোটে নতুন সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, সতীর্থদের ভোটেই এই দায়িত্ব পেয়েছেন তিনি।

হান্সি ফ্লিকের কৌশলেও ইয়ামালের গুরুত্ব অনেক। তাঁকে না পাওয়া গেলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে হতে পারে বার্সা কোচকে। ইয়ামালকে নিয়ে শঙ্কার মধ্যেই দুটি স্বস্তির খবর পেয়েছে কাতালান ক্লাবটি। দলের সঙ্গে পুরো অনুশীলন করেছেন গাভি। মৌসুমের প্রথম ম্যাচে এলচের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ার পর টানা দুটি ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠের নামার জন্য তাঁকে বিবেচনায় রাখছেন ফ্লিক।

এদিকে আর্সেনাল থেকে গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দেওয়া গ্যাব্রিয়েল জেসুসের অভিষেকের সম্ভাবনাও তৈরি হয়েছে। ম্যাচ ফিটনেস ফিরে পেতে সাম্প্রতিক সময়ে কাজ করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কাতালানদের দলে জায়গা পেতে পারেন।

এলচে, অ্যাথলেটিক ক্লাব ও রায়ো ভায়েকানোর বিপক্ষে টানা তিন জয় নিয়ে পূর্ণ ৯ পয়েন্টে মৌসুম শুরু করেছে বার্সা। শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগও রয়েছে ফ্লিকের দলের সামনে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।

নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধার নাম চোট। এ জন্য লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ফরোয়ার্ডকে। আবারও চোটে পড়েছেন তিনি। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিন বিশ্রামে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আবার মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে এই অলরাউন্ডারের। ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিরাজ।

জনপ্রিয় টার্গেট

ভ্যালেন্সিয়া ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় বার্সা

প্রকাশ: ০৫:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬