০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার গেমিং দুনিয়ায় পা রাখলেন মহেশ বাবু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

জিৎ চন্দন ও বিধি মেহতার প্রতিষ্ঠিত এই স্টুডিও মূলত প্লেস্টেশন ৫, এক্সবক্স সিরিজ এক্স/এস এবং পিসির জন্য গেম তৈরি করছে। তাঁদের প্রথম প্রজেক্টের নাম ‘প্রজেক্ট টেকডাউন’। এটি একটি বিগ-বাজেট ও গল্পনির্ভর অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম, যা উত্তর আমেরিকা, ইউরোপ ও যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বাজারের শীর্ষ গেমগুলোকে টেক্কা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তবে মহেশ বাবু ঠিক কী পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন, তা প্রকাশ করা হয়নি।

মহেশ বাবু তাঁর নতুন বিনিয়োগ প্রসঙ্গে বলেন, ‘ভারতের অসাধারণ সৃজনশীল সম্ভাবনা রয়েছে। বিশ্বজুড়ে আলোড়ন তুলবে এমন মৌলিক চরিত্র এবং সিনেমাটিক জগৎ এখান থেকেই গড়ে তোলার এখনই সবচেয়ে উপযুক্ত সময়। আন্তর্জাতিক মানের সঙ্গে পাল্লা দিয়ে হাই-অ্যান্ড পিসি ও কনসোল গেম তৈরির প্রতি শর্টগান গেমসের প্রতিষ্ঠাতাদের যে প্রবল আগ্রহ, সেটাই মূলত আমাকে এই কোম্পানিতে যুক্ত হতে আকৃষ্ট করেছে।’

ব্যবসার বাইরে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন মহেশ বাবু। ‘বাহুবলী’ ও ‘আরআরআর’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’র কেন্দ্রীয় চরিত্রে আছেন তিনি। এতে তাঁকে দেখা যাবে রুদ্র ও রাম দ্বৈত চরিত্রে। আরও আছেন প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন। বারাণসী শহরের দিকে ধেয়ে আসা একটি গ্রহাণুকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন সময়ের প্রেক্ষাপটে এগিয়ে যাবে গল্প। মুক্তি পাবে ২০২৭ সালে।

আবারও বিচারকের আসনে মেহজাবীন, সঙ্গে তাহসান

২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে যাত্রা শুরু মেহজাবীন চৌধুরীর। গত বছর ওই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন। এ বছরের এপ্রিলে শেষ হয় আসর। বছর না ঘুরতেই আবার বিচারকের আসনে তিনি। এবার বিচারক হয়েছেন শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর।

বাবার সম্পদের হিস্যা চেয়ে আদালতে মাইকেল-কন্যা প্যারিস জ্যাকসন

পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭ বছর পার হলেও বাবার সম্পদের ন্যায্য হিস্যা বুঝে পাননি তাঁর সন্তানেরা। এবার বাবার এস্টেট থেকে নিজেদের পারিবারিক ট্রাস্টের জন্য ৬০০ মিলিয়ন ডলার দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন। তাঁর অভিযোগ, এস্টেট বিভিন্ন ব্যবসায়িক চুক্তির মাধ্

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রী মোংলা বন্দরের আধুনিকায়নে ৪০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ

এবার গেমিং দুনিয়ায় পা রাখলেন মহেশ বাবু

প্রকাশ: ০৯:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬