০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলার্জিজনিত সমস্যার কারণে বুধবার আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। এ কারণে পরবর্তী শুনানির দিন ধার্য করার আবেদন করা হয়েছিল। তবে আদালত আবেদনটি নামঞ্জুর করে তাঁর মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

জনপ্রিয় টার্গেট

হত্যাচেষ্টা মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ: ০৬:৫০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬