সংশোধিত হেবা আইন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

এর আগে সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মণিচত্বর, রাজশাহী কলেজের সামনে ও কুমারপাড়া মোড় প্রদক্ষিণ করে আবার সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সদ্য পাস হওয়া হেবা আইনকে কোরআন-সুন্নাহ ও ইসলামী শরিয়াহবিরোধী বলে আখ্যায়িত করেন। বক্তারা বলেন, ‘বর্তমানে বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত চলছে। বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের মানুষের ওপর চরম নির্যাতন চালিয়েছিল। এর ফলশ্রুতিতে ৩৬ জুলাই বা ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।’

বক্তারা বলেন, ‘বিগত সরকার ১৬ বছর ক্ষমতায় থেকেও দেশে ইসলামবিরোধী কোনো আইন পাসের সাহস পায়নি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মাথাতেই পবিত্র কোরআনের অবিসংবাদিত বিধানের পরিপন্থী এই আইন পাস করেছে, যা জনগণের ধর্মীয় বিশ্বাসের ওপর স্পষ্ট আঘাত।’

পবিত্র কোরআনে উত্তরাধিকার আইন সুবিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, শরিয়তের বাইরে নতুন কোনো পদ্ধতি বা আইন সংযোজনের প্রয়োজন নেই।

জনস্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত ও প্রশাসনিক ব্যর্থতা সাধারণ জনগণ আর মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। অনতিবিলম্বে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক এবং বিতর্কিত শরিয়াহবিরোধী হেবা আইন বাতিলের দাবি জানান তাঁরা। অন্যথায় রাজপথে কঠোর গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতারা।

বিক্ষোভ ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ, রাজশাহী জেলা শাখার সভাপতি মো. ফয়সাল হোসেন মনি, মহানগরের সহসভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, জেলা শাখার সেক্রেটারি মো. ইসাহাক, ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি মো. হাসিবুর রহমান, মহানগর প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুফতি ইমরান হোসাইন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পারভেজ আকন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।

টাঙ্গাইলের মির্জাপুরে একটি মাদ্রাসার নাজেরা বিভাগের ১০ বছর বয়সী আবাসিক ছাত্রকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে আল আমিন নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তথ্য গোপনের চেষ্টা ও ছাত্রদের উসকিয়ে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা

দিনাজপুরের খানসামায় সার মজুত ও অনিয়মের অভিযোগে দুই ডিলারের গুদাম ও বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়েছে প্রশাসন ও কৃষি বিভাগ। পৃথক অভিযানে সারগুলো জব্দ ও অভিযুক্তদের অর্থদণ্ড করা হয়েছে। এর মধ্যে একটি গুদাম সিলগালা করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

নখের ওপর ফুলবাগান

সংশোধিত হেবা আইন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

প্রকাশ: ০৫:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬