নান্দাইলে স্ত্রীকে বল্লমের আঘাত, তিন দিন পর চিকিৎসাধীন মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

নিহত ফিরোজার স্বজন ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই দিন কথা-কাটাকাটির একপর্যায়ে আবু রায়হান তাঁর স্ত্রী ফিরোজা খাতুনকে বল্লম দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে ফিরোজা গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

নিহত ফিরোজার ভাতিজা সেলিম মিয়া জানান, ফিরোজা খাতুন ও তাঁর স্বামী রায়হান অন্যের জায়গায় বসবাস করতেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সংসার চালাতেন। গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ফিরোজাকে বল্লম দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

খারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রতন মিয়া বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রায়হান তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন বলে শুনেছি। গতকাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর পাই।’

ঘটনার পর থেকে অভিযুক্ত আবু রায়হান ও তাঁর সন্তানেরা পলাতক রয়েছেন। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নান্দাইল মডেল থানার তদন্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।’

কুড়িগ্রামের রৌমারীতে ডিলার পয়েন্টে সার বিতরণে দেরি হওয়ায় বিক্ষুদ্ধ কৃষকেরা গুদামের বেড়া ভেঙে শতাধিক বস্তা সার নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের রৌমারী মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজ নামক ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হাটহাজারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহিন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।

শরতের আগমনে পাহাড়ে চেঙ্গী নদীর তীর ও মেঠোপথ ধরে ফুটে উঠেছে শুভ্র কাশফুল। খাগড়াছড়ি-দীঘিনালা উপজেলা সড়কের ‘৮ মাইল’ এলাকায় রাস্তার দুই পাশে ফোটা এসব কাশফুল দেখতে আসা ভ্রমণপিপাসু ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়…

জনপ্রিয় টার্গেট

নান্দাইলে স্ত্রীকে বল্লমের আঘাত, তিন দিন পর চিকিৎসাধীন মৃত্যু

প্রকাশ: ০৫:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬