নেত্রকোনায় পাঁচ কলেজে ৩০ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন এসব প্রতিষ্ঠান হলো—কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দা উপজেলার কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলা উপজেলার খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা, এম্বিশন মডেল কলেজ এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ।

জেলা শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, গোপালপুর মডেল কলেজ থেকে একজন, কলমাকান্দা মহিলা কলেজ থেকে তিনজন, খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা থেকে চারজন, এম্বিশন মডেল কলেজ থেকে ছয়জন এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ১৬ জন পরীক্ষায় অংশ নেয়। তবে এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

এবার নেত্রকোনা জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৫ হাজার ৮৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। জেলায় পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ।

এ বিষয়ে জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা বলেন, শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে দ্রুত আলোচনা করা হবে। শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হয়েছে, তা অনুসন্ধান করা হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যে এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নেত্রকোনায় সাংবাদিক হত্যায় জড়িত সন্দেহে আরও দুজন গ্রেপ্তার

গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। আলিফের ওপর গত বছরের ১০ নভেম্বর যে হামলা হয়, সেই ঘটনায় করা মামলার প্রধান আসামি ছিলেন ইমন। এ ছাড়া হত্যা মামলার তদন্তে ইমনের নাম উঠে আসে। ইমন ও সাব্বিরের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা আছে…

নেত্রকোনায় পারিবারিক বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। কিছুদিন আগে সালেঙ্গা গ্রামের জামাল মিয়ার মেয়েকে নিয়ে পালিয়ে যান একই গ্রামের হক্কুনের ছেলে। এ ঘটনায় জামাল মিয়া মামলা করলে পুলিশ তাঁর মেয়েকে উদ্ধার করে। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ

সীমান্তে ১২ ভারতীয় গরুসহ আটক ২ চোরাকারবারি

নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরুসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

জনপ্রিয় টার্গেট

সিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রী

নেত্রকোনায় পাঁচ কলেজে ৩০ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

প্রকাশ: ১১:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬