গুচ্ছ ভর্তিতে বাড়ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। সভায় ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। সভায় গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিএসটি গুচ্ছ ভুক্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে। মূল কমিটির পাশাপাশি টেকনিক্যাল, ক্রয়, অর্থসহ বিভিন্ন কমিটি গঠন করা হবে। এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

জানতে চাইলে এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির সহ-আহ্বায়ক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শুক্রবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের সভায় মূল কমিটি গঠন করা হয়েছে। শিগগির মূল কমিটির সভা হবে। সেখানে পরীক্ষার তারিখসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও ২-৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার বিষয়ে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আগেরবারের মতো এবারও ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। এর সঙ্গে ইউজিসির অনুমোদন সাপেক্ষে আরও ২-৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে।’

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন। এ ছাড়া বিভিন্ন বিষয়ে ফল পরিবর্তন হয়েছে শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি যত আগে শুরু করা যায়, ততই ভালো। তবে প্রয়োজন সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং নিজের দুর্বলতা চিহ্নিত করে এগিয়ে যাওয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে শুরু থেকে কিছু কৌশল অনুসরণ করা যেতে পারে।

তাইওয়ানের ন্যাশনাল চিয়াও তুং ইউনিভার্সিটির (এনসিটিইউ) আন্তর্জাতিক শিক্ষার্থী বৃত্তি ২০২৭-এর আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭ সালের বসন্তকালীন সেমিস্টারে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে।

জনপ্রিয় টার্গেট

গুচ্ছ ভর্তিতে বাড়ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা

প্রকাশ: ০৬:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬