১০:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানস্থলে স্ত্রীর সামনে পৌর কর্মচারীকে খুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও টাউনহলে উপস্থিত জেলা প্রশাসন এবং পৌরসভার কর্মচারীদের ভাষ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রথম পর্বের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা চলে যান। পরে শাহনেওয়াজ সানি টাউনহলে প্রবেশ করেন।

মনছুর তাঁকে জানান, অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবং ভেতরে প্রবেশের প্রয়োজন নেই। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একই সময়ে মনছুরের স্ত্রী মল্লিকা (৪৮) টিফিনের বাটিতে করে স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে টাউনহল চত্বরে আসেন। মনছুর স্ত্রীর কাছ থেকে খাবারের বাটি নেওয়ার সময় শাহনেওয়াজ সানি তাঁর বুকে ধারালো কাঁচি দিয়ে একাধিক আঘাত করেন বলে অভিযোগ।

মল্লিকা বাধা দিতে গেলে তাঁকেও কাঁচি দিয়ে আঘাত করা হয়। মনছুর ও মল্লিকার চিৎকারে টাউনহলের ভেতরে থাকা কর্মচারীরা এগিয়ে যান। পরে দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মনছুরকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত মল্লিকাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শাহনেওয়াজ সানি শহরের সরদারপাড়া এলাকার জুলহাসের ছেলে। তাঁর কাছে আগে থেকে কেন সার্জিক্যাল কাঁচি ছিল, তা জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি কিছুটা অপ্রকৃতিস্থ।

খবর পেয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ পুলিশ ও পৌর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি কামাল হোসেন বলেন, ‘অভিযুক্ত যুবককে আটক করে তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

কামাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, ঘটনাটি আকস্মিক, পূর্বপরিকল্পিত নয়। ওই যুবকের কাছে কেন কাঁচি ছিল এবং কেনই বা তিনি হত্যাকাণ্ড ঘটালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

পৌর কর্মচারী হত্যাকাণ্ডের পরও শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পৌর টাউনহলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হয়।

ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ করলেন শিক্ষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে সুপারিনটেনডেন্ট (সুপার) মো. সাইদুর রহমানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন সহকারী শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার সকালে সুপারিনটেনডেন্টের কার্যালয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়।

মাদকাসক্ত ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা, প্রাণ বাঁচাতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় কারাভোগের পর মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজু মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। ছেলের এমন হুমকিতে প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা নাসিমা বেওয়া। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না

লোকসংগীতের গ্রাম সিংহীমারী

লোকসংগীতের গ্রাম সিংহীমারী

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই বাজার থেকে নেমে যাওয়া সড়ক ধরে এগিয়ে যেতেই সবুজে ঘেরা গ্রাম সিংহীমারী। গ্রামে ঢুকতেই শিশুকণ্ঠে ভেসে আসে বিখ্যাত লালনগীতি ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি…।’

জনপ্রিয় টার্গেট

বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা

বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানস্থলে স্ত্রীর সামনে পৌর কর্মচারীকে খুন

প্রকাশ: ০৯:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬