বেলাল হোসেন বলেন, রোববার (২ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক ও বিজ্ঞান বিভাগের আবেদনের যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় নেওয়া প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকার শর্ত ছিল।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএর শর্ত ছিল ৭.৫০।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১২ নভেম্বর, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

দৈনিক টার্গেট 



























