আজ শুক্রবার সকালে বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসআই নজরুল ইসলাম বলেন, ‘আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।’
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে ছিল সিএনজিচালিত অটোরিকশার চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। মুখে স্কচটেপ লাগানো ছিল।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশেই নিরাপত্তা ক্যামেরা রয়েছে। এরপরও কীভাবে ওই ব্যক্তির মরদেহ সেখানে এল সে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তদন্তকারীরা ধারণা করছেন, ভোররাতের কোনো একসময় ফেলে রাখা হয়েছে।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। তাঁদের গাড়ির সামনে পুলিশ প্রটেকশনের একটি গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম সড়ক পার হওয়ার সময় হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান এবং তাঁর ডান
গ্রেপ্তার আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ধামোদরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, মারামারি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড়ে পুরোনো কাপড়ের বস্তায় লুকিয়ে ১২ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়…
দৈনিক টার্গেট 




















