আশুলিয়ায় কাভার্ড ভ্যানে আগুন, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, সোমবার সকালে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নেন পোশাকশ্রমিকেরা। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

অন্যদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এজ গ্রুপের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দিলেও উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বের হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন।

সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা নিশ্চিন্তপুরে হা-মীম গ্রুপের একটি কারখানার সামনে থাকা কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়।

এদিকে সুমিত্রা কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কসহ বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ওই এলাকার নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সোমবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর শ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ তাঁদের বাধা দেয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

নিউ এজ পোশাক কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘গতকাল রোববারের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের কারখানার দুই শ্রমিককে আটক করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে শ্রমিকেরা একযোগে কারখানা থেকে বের হয়ে যান।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। নিউ এজ পোশাক কারখানার দুই শ্রমিককে আটকের প্রতিবাদে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সকালে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে শ্রমিকেরা অবস্থান নিয়েছিলেন। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিউ এজ পোশাক কারখানার এক শ্রমিককে আটকের বিষয়টিও তিনি নিশ্চিত করেন।

শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পরিস্থিতি আপাতত ভালো না। পরে বিস্তারিত জানাব।’

মিরপুর ও গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

রাজধানীর মিরপুর এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আবারও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া

মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। গতকাল সরকার কঠোরভাবে সহিংসতা দমনের ঘোষণা দেওয়ার পর বিএনপির নেতা-কর্মীদের সড়কে দেখা গেল।

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে ফের পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

জনপ্রিয় টার্গেট

ভারত সিরিজের আগে চোটে কাবু নিউজিল্যান্ড

আশুলিয়ায় কাভার্ড ভ্যানে আগুন, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

প্রকাশ: ০১:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬