ভোরে দোকানে বসে গল্প করছিলেন তিন বন্ধু, ড্রাম ট্রাকের চাপায় নিহত ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

নিহত ব্যক্তিরা হলেন নেকবর সরকার (৬৫) ও মো. কাইয়ুম দেওয়ান (১০০)। নেকবর সরকার উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে। কাইয়ুম দেওয়ান গয়াতলা দক্ষিণপাড়া এলাকার মৃত শহর আলী দেওয়ানের ছেলে। আহত হাশেম বেপারী (৭৫) একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফজরের নামাজ আদায়ের পর তিন বন্ধু মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। একপর্যায়ে তাঁরা একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে আসা ইটবাহী নম্বরবিহীন একটি ড্রাম ট্রাক দ্রুতগতিতে তাঁদের ওপর উঠে যায়। এতে নেকবর সরকার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত কাইয়ুম দেওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

আহত হাশেম বেপারী বলেন, ফজরের নামাজ শেষে তাঁরা তিন বন্ধু মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। পরে একটি দোকানে বসে গল্প করার সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক তাঁদের ওপর উঠে যায়। এতে নেকবর সরকার ঘটনাস্থলেই মারা যান এবং তাঁরা দুজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁদের দাবি, ট্রাকটিতে গাঁজা ও গাঁজা সেবনের কিছু সরঞ্জাম পাওয়া গেছে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নামাজ পড়ে ফেরার পথে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা নির্বাচন অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে রাজু ফকির (৩৮) নামের এক যুবককে রক্তাক্ত ও পা ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রোববার এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন রাজুর মা রিনা বেগম। পুলিশ বলছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সিগঞ্জে পাসের হার ৫০.৬২ শতাংশ, তিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

মুন্সিগঞ্জে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ পরীক্ষার্থীর কেউ পাস করেননি। জেলায় মোট পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ। পাসের হারে শীর্ষে লৌহজং এবং সর্বনিম্নে গজারিয়া উপজেলা।

জনপ্রিয় টার্গেট

বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে: জামায়াত আমির

ভোরে দোকানে বসে গল্প করছিলেন তিন বন্ধু, ড্রাম ট্রাকের চাপায় নিহত ২

প্রকাশ: ১২:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬