মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। সাধারণ মানুষের উপস্থিতিও বেড়েছে। খুলেছে বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সকাল থেকে বন্ধ থাকা মিরপুর-১১ মেট্রো রেলস্টেশনও বেলা সাড়ে ১১টার দিকে খুলে দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে ওই দুই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে তারা।

এদিকে দুপুর ১টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় স্থানীয় বিএনপির নেতা কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তাঁরা জানান, দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে অবস্থান নিতেই তাঁদের এই কর্মসূচি।

এর আগে সকাল ১০টা থেকে মিরপুর- ১১, পল্লবী এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পদক্ষেপ নেয়।

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: কারাগার থেকে মুক্তি পেলেন আখতারুজ্জামান

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার গোলাম ফারুক বলেন, সকাল ১০টার দিকে আখতারুজ্জামান কারামুক্তি পেয়েছেন। তাঁর পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা কারাফটকে তাঁকে গ্রহণ করেন।

মিরপুর-১০-এ যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের টানা আন্দোলনে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলেও মিরপুর-১০-এ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা, অলিগলিতে পুলিশের মাইকিং

সকাল থেকেই মিরপুরের বিভিন্ন অলিগলিতে পুলিশের সদস্যরা টহল দিচ্ছেন। মাইকিং করে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানানো হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতিও বাড়ানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে: জামায়াত আমির

মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন

প্রকাশ: ০২:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬