ভারত সিরিজের আগে চোটে কাবু নিউজিল্যান্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

চ্যাপম্যানের বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটের অবস্থা জানতে এমআরআই করানো হয়েছিল। পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে আরও দুই সপ্তাহ পুনর্বাসনে থাকার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, রাচিনের ডান কাঁধের চোটও পুরোপুরি সেরে ওঠেনি। স্বাভাবিকভাবে ফিল্ডিং করার মতো অবস্থায় ফিরতে তাঁর আরও সময় প্রয়োজন।

দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে মূলত শেষ দুই ওয়ানডের জন্য দলে থাকা টিম সাইফার্টকে পুরো সিরিজের জন্য দলে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম তিন ম্যাচের জন্য দলে ফিরেছেন হেনরি নিকোলস। আর শেষ দুই ম্যাচে খেলবেন ডিন ফক্সক্রফট। বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে লাল বলের সিরিজ খেলছেন তিনি।

দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়ে হতাশ প্রধান কোচ রব ওয়াল্টার। তবে চোট কাটিয়ে ফেরার জন্য দুজনই কঠোর পরিশ্রম করছেন বলে জানালেন তিনি।

ওয়াল্টার বলেন, ‘এই দলে মার্ক ও রাচিন কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানে। তাই সিরিজে তাদের না পাওয়াটা দুর্ভাগ্যজনক। গত সপ্তাহে মার্কের সঙ্গে আমার কথা হয়েছে। সে হতাশ হলেও মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে।’

রাচিনের চোট নিয়ে ওয়াল্টার বলেন, ‘সাদা বলের ক্রিকেটে স্বাচ্ছন্দ্যে ফিল্ডিং করার মতো অবস্থায় তার কাঁধ এখনো পুরোপুরি সেরে ওঠেনি। চলতি মাসের শেষ দিকে আমাদের টেস্ট সিরিজ রয়েছে। তাই কোনো ধরনের অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না।’

গত সেপ্টেম্বরে চোটে পড়েন রাচিন ও চ্যাপম্যান। একটি প্রচারণামূলক ভিডিওর শুটিংয়ে অংশ নেওয়ার সময় কাঁধে চোট পান রাচিন। অন্যদিকে, ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান চ্যাপম্যান।

এদিকে, দলে ফেরার আগে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নিকোলস। শনিবার ফোর্ড ট্রফিতে ক্যান্টারবারির হয়ে ওপেনিংয়ে নেমে ১১৯ রানের ইনিংস খেলেন। চলতি মাসে ৩৫ বছরে পা দিতে যাওয়া এই ব্যাটার নিউজিল্যান্ডের হয়ে ৯২টি ওয়ানডে খেলেছেন। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলের অংশ ছিলেন তিনি।

আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশকে ধবলধোলাইয়ের হুমকি ওয়েস্ট ইন্ডিজের

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চার দিনে ৮ উইকেটের সহজ জয়ে উইন্ডিজের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এবার তাদের লক্ষ্য বাংলাদেশকে ধবলধোলাই করা।

ব্যর্থ সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং, জিতলেন সাইফরা

নেপালের কীর্তিপুর স্টেডিয়ামে আজ জমে উঠেছে বাংলাদেশিদের মিলনমেলায়। সাকিব আল হাসান তো ছিলেনই। মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসানরাও খেলেছেন কাঠমাণ্ডুর এই স্টেডিয়ামে। তবে এই ম্যাচে নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) ক্যারিয়ারসেরা বোলিং করলেও শেষ পর্যন্ত পরাজিত দলেই থেকে গেছেন সাকিব।

জনপ্রিয় টার্গেট

‘ইশ্‌ প্রধানমন্ত্রী যদি প্রতি মাসে একবার খুলনায় আসতেন’

ভারত সিরিজের আগে চোটে কাবু নিউজিল্যান্ড

প্রকাশ: ০১:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬