গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিজিবি সদস্য আহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা হিরন মিয়া জানান, নাওজোর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও শ্রমিকদের বাধার মুখে যেতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ভোগড়া, নাওজোর ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। দুপুরে নাওজোর ফ্লাইওভারের ওপর পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়।

এদিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও বিজিবি। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্দোলনের কারণে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ ছাড়া কয়েকটি দোকানপাটে ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। ভোগড়া এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। অন্য এলাকাগুলোতেও পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি কাজ করছে। তিনি বলেন, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে থাকলে শ্রমিকেরা সরে যান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে চলে গেলে আবারও তাঁরা আন্দোলন শুরু করেন।

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ: শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক আন্দোলনে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পকারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয় টার্গেট

‘ইশ্‌ প্রধানমন্ত্রী যদি প্রতি মাসে একবার খুলনায় আসতেন’

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিজিবি সদস্য আহত

প্রকাশ: ০২:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬