খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার শেখ সিদ্দিক রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার মৃত শেখ ইদ্রিস আলী ওরফে ইদিল ফকিরের ছেলে। রোববার (১ নভেম্বর) রাতে নিহতের ছেলে সৈয়দ নুর আমিন সৌহার্ত্য বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলাটি করেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান সোমবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারভুক্ত আসামি শেখ সিদ্দিককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদল নেতা আরাফাতসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না।

এদিকে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, হত্যাকাণ্ডে চার থেকে পাঁচজন জড়িত ছিলেন। তাঁদের মধ্যে একজনের মুখ ঢাকা ছিল। তাঁরা ইজিবাইকে করে এসে দেশীয় অস্ত্র নিয়ে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় হুমায়ুন কবিরের নিজস্ব প্রতিষ্ঠান ‘আল-ক্যান্টিনো’ রেস্টুরেন্টে ঢুকে অতর্কিত হামলা চালান। হামলায় নিহত হন তাঁতী দল নেতা হুমায়ুন কবির। তিনি ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে। এ ঘটনায় জড়িত হিসেবে মইন, আরাফাত, ফায়েক ও বায়েজিদের নাম জানিয়েছে সূত্রটি। তাঁরা সবাই রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

নিহত ব্যক্তির ভাতিজা সৈয়দ দিদারুল করিম বিপ্লব দাবি করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ মো. জনি (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গতকাল শনিবার গভীর রাতে খুলনা মহানগরীর (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়…

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

কলিন দুই থেকে তিন দিন পরপর বাড়িতে আসতেন। গতকাল শনিবার বিকেলেও তিনি বাড়িতে আসেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি।

খুলনায় সভাস্থলে পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর খুলনা নগরীর ফুলবাড়ী গেট এলাকায় পৌঁছানোর আগে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামতসহ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে…

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে ফের উত্তেজনা, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও পোশাকশ্রমিকরা

খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

প্রকাশ: ০২:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬