ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যক্ষ্মা চিকিৎসায় আইসিডিডিআরবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবায়নকৃত চুক্তির আওতায় সমাজের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন যক্ষ্মা শনাক্তকরণ, স্ক্রিনিং ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সিলেট টিবি স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারে যক্ষ্মার উপসর্গ নিয়ে মোট ১৫ হাজার ৩৩৮ জন সেবা নিতে আসেন। তাঁদের মধ্যে ১ হাজার ৮৪৩ জনের শরীরে যক্ষ্মা শনাক্ত হয়। অনুমোদিত অর্থায়নের মাধ্যমে আগামী এক বছর কেন্দ্রটিতে যক্ষ্মা শনাক্তকরণ, স্ক্রিনিং ও চিকিৎসাসেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখা সম্ভব হবে।

সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবায়নকৃত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নামদি চুকউমা নাদোজি। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অংশীদারিত্ব প্রসঙ্গে মো. জিয়াউর রহমান বলেন, ‘প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। আইসিডিডিআরবির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে সিলেটে যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে হাজারো রোগী প্রয়োজনীয় স্ক্রিনিং, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা পাবেন, যা তাঁদের সুস্থ জীবনে ফিরে আসতে সহায়তা করবে।’

এ উদ্যোগের মাধ্যমে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) এবং জনস্বাস্থ্য উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আইসিডিডিআরবির সঙ্গে যৌথভাবে কাজ করে বাংলাদেশে যক্ষ্মা প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাংকটি।

ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও আর্থসামাজিক প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ ও ইউআইইউ

দেশে ডিজিটাল লেনদেনে মানুষের অভ্যস্ততা এবং এর আর্থসামাজিক প্রভাব তুলে ধরতে যৌথভাবে গবেষণার উদ্যোগ নিয়েছে বিকাশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর)।

টানা পঞ্চমবার ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অর্জন করল ইউএস-বাংলা

টানা পঞ্চমবারের মতো ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড অর্জন করল ইউএস-বাংলা এয়ারলাইনস। এর আগে ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ সালসহ ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন’ পুরস্কারে ভূষিত হয়েছিল দেশের অন্যতম সেরা এই বিমান সংস্থা।

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের সমাপ্তি

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’ শেষ হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের গুলশান ইয়ুথ ক্লাব বাস্কেটবল কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ ক্রীড়া উৎসবের পর্দা নামে।

জনপ্রিয় টার্গেট

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নেত্রকোনায় ধরা, আবার কারাগারে

সিলেটে যক্ষ্মা চিকিৎসায় আইসিডিডিআরবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন

প্রকাশ: ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬