তৌহিদ আফ্রিদি গ্রেফতার
বরিশাল থেকে কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। রবিবার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে আনা হচ্ছে এবং আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।
সিআইডি সূত্রে জানা যায়, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে জুলাই মাসের গণহত্যা মামলার মামলা রয়েছে। এই মামলায় তাঁর সক্রিয় ভূমিকা ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড তদন্তাধীন।
এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা চালানো এবং আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় এক মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতার হন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান এবং আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা, মোঃ নাসির উদ্দিন সাথী।
এই গ্রেফতারের মাধ্যমে সিআইডি নিশ্চিত করতে চায় যে, দেশের ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত হচ্ছে এবং গণমাধ্যম ও সামাজিক সচেতনতায় যারা প্রভাব ফেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আগামীদিনে আদালত মামলার পরবর্তী শুনানিতে বিস্তারিত নির্দেশনা দেবেন। নিরাপত্তা ও তদন্তের স্বার্থে সিআইডি এ সময় নির্দিষ্ট তথ্য প্রকাশ থেকে বিরত রয়েছে।
