সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের পার্শ্ববর্তী এক আয়োজনে এই ঘটনা ঘটে। জবাব দেওয়ার পর জয়শঙ্করসহ ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা সেখান থেকে উঠে চলে যান। তবে ওই সাংবাদিক তখনো কথা বলতে থাকেন।

ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তান বা পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো ভারতের বিভিন্ন সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। হামলার পর ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারত দাবি করে, এসব স্থাপনা লস্কর-ই-তাইয়েবা (এলইটি) ও জইশ-ই-মুহাম্মদের (জেইএম) মতো গোষ্ঠীর অবকাঠামোর সঙ্গে যুক্ত ছিল।

এদিকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলেও পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে ভারত। ভারতের কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী বলেন, পাকিস্তানের উচিত অন্য দেশের ভূখণ্ড নিয়ে আকাঙ্ক্ষা বা সন্ত্রাসবাদে সমর্থনের পরিবর্তে নিজেদের উন্নয়নে মনোযোগ দেওয়া। তাঁর ভাষ্য, এসব কর্মকাণ্ড ও কাউন্সিলে ‘নাটকীয়তা’ পাকিস্তানের ঋণনির্ভর অর্থনীতির সমস্যা সমাধান করবে না।

ত্যাগী পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে জুন থেকে বেসামরিক মানুষের মৃত্যুর অভিযোগ, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং খাদ্য ও ওষুধ সরবরাহে বাধার বিষয়ও তুলে ধরেন। তবে পাকিস্তান এসব ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান করে এবং কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে স্বীকার করে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস…

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে

একে একে তিন সন্তানের মৃত্যু। প্রথমে ধারণা করা হয়েছিল, খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং। কিন্তু পরে জানা যায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নাটকীয় ঘটনাটি ভারতের পাঞ্জাবের। নিজের তিন শিশুসন্তানকে কীটনাশক মেশানো মিষ্টি খাইয়ে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে…

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২৬ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

প্রকাশ: ১২:১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬