১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১০ শতাংশ আসে ইলিশ থেকে। একক প্রজাতি হিসেবে মাছ উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মেঘনার ঊর্ধ্বাঞ্চল ও নিম্ন অববাহিকা, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ অন্যান্য উপকূলীয় নদীতে মোট ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে বলে জানান মন্ত্রী।

আমিন উর রশিদ বলেন, মা ইলিশ আহরণ নিষিদ্ধ ২২ দিন সময়ে ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৫ হাজার ৫০৪ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে চার মাসে তিন লাখ ৬৭ হাজার পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে মোট ৫৮ হাজার ৭২০ মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন উপকূলীয় এলাকায় মাছ আহরণ বন্ধকালীন ১৪ জেলার ৬৯টি উপজেলার ৩ লাখ ১১ হাজার ৫০০ জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে মোট ২৪ হাজার ১৬৫ দশমিক ৬৩ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় জাটকা আহরণ নিষিদ্ধ ও মা ইলিশ সংরক্ষণকালীন সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ২৬ হাজার ১৭৬টি জেলে পরিবারকে বকনা বাছুর দেওয়া হয়েছে। পাশাপাশি ১৭ হাজার ৫০০ ইলিশ আহরণকারী জেলেকে আয়বৃদ্ধিমূলক বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

ইলিশের উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে মন্ত্রণালয়ের নেওয়া ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, মাছের খুচরা বাজারমূল্য তার প্রাচুর্যের ওপর নির্ভরশীল। আড়তে নিলামের মাধ্যমে মাছের দাম নির্ধারিত হয়। মুক্তবাজার ব্যবস্থায় মাছের দাম নির্ধারণে মৎস্য অধিদপ্তরের সরাসরি সুযোগ নেই। তবে উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে নিয়মিত বাজার মনিটরিং করা হয়।

দেশের বাইরে ইলিশ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে তদারকি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বিপন্ন মাছের প্রজাতি সংরক্ষণ সহজ করতে কারেন্ট জালসহ সব ধরনের অবৈধ মাছ ধরার জালের ব্যবহার বন্ধে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে। অবৈধ জালের ব্যবহারের কারণে ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।

মন্ত্রী বলেন, মৎস্য অধিদপ্তর মাছের অভয়াশ্রম স্থাপন, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বিলে নার্সারি স্থাপন এবং হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনির এক সম্পূরক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এক শ্রেণির অসাধু জেলে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত নদীর মোহনা ও উপকূলীয় এলাকায় ট্রলিং পদ্ধতিতে নির্বিচারে মাছ শিকার করছে। এ পদ্ধতিতে নৌযান থেকে টেনে জাল ফেলে মাছ ধরা হয়। এতে দেশের বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ পদ্ধতি বন্ধ করা হবে।

আমিন উর রশিদ বলেন, বাংলাদেশের উপকূলীয় জলসীমায় অবৈধ বটম ট্রলিং মাছের প্রজননক্ষেত্র ধ্বংস করছে, মাছের মজুত কমিয়ে দিচ্ছে এবং ক্ষুদ্র মৎস্যজীবীদের অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা ও দেশের ব্লু-ইকোনমি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

মন্ত্রী জানান, অবৈধ মাছ ধরার জালের মাধ্যমে নির্বিচারে মাছ শিকারের কারণে উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।

মৎস্য অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে প্রায় ২৪৪ টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই অর্থবছরে দেশে ৯৭৮টি বিলে নার্সারি স্থাপন করা হয়েছে।

মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি

নিজের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, জীবনের চাকা ঘোরে তাদের গুরুত্ব দিতে হবে। আপনাদের সাফল্যের প্রকৃত মূল্যায়ন হবে শুধু ব্যক্তিগত অর্জনে নয়…

আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

কপ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বিকেলে ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন।

জনপ্রিয় টার্গেট

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের ২ দিনের রিমান্ডে

পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

প্রকাশ: ১২:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬