১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিশ্বের কোনো দলই সব সময় ভালো করতে পারে না’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

বাংলাদেশ অবশ্য টানা তিন মাস ধরে জিততে পারছে না। সবশেষ ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর তিন সংস্করণ মিলে সাত ম্যাচ খেলে বাংলাদেশ একটাতেও জিততে পারেনি। বোলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় একের পর এক ম্যাচ হেরেছে তারা। এমনকি আফগানিস্তানের বিপক্ষে জেতার আশা জাগিয়েও জিততে পারেননি শান্ত-মেহেদী হাসান মিরাজরা। বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট হয়েছে। গতকাল সিলেটেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র করেছে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।

হৃদয়ের মতে, কোনো দলই ধারাবাহিকভাবে ভালো খেলতে পারে না। এমন পরিস্থিতিতে দর্শকদের সমর্থন চেয়েছেন তিনি। বিসিবির ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিশ্বের কোনো দলই সব সময় ভালো করতে পারে না। তবে আমাদের ইচ্ছা থাকে ভালো করার। আমরা চাই, আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন।’

নিজের ইনিংস নিয়ে সন্তুষ্ট থাকলেও ২৫০ কিংবা ১০০ পূর্ণ না হওয়ার আক্ষেপে ডুবে থাকতে চান না হৃদয়। বরং দলের কঠিন সময়ে অবদান রাখতে পেরেই তৃপ্ত তিনি। এ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘সত্যি কথা বলতে, ২৫০ হয়নি বা ১০০ হয়নি এসব নিয়ে চিন্তা না করাই ভালো। এগুলো নিয়ে ভাবলে নিজের ওপর হতাশা কাজ করতে পারে। যা হয়েছে, যতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ। চেষ্টা থাকবে পরেরবার আরও ভালো কিছু করার।’

টেস্টের পাঁচ দিনই গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ও সমর্থন হৃদয়কে মুগ্ধ করেছে। দেশের হয়ে খেলতে নামলে সমর্থকদের প্রত্যাশা যে অনেক বেশি থাকে, সেটিও বোঝেন তিনি। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হৃদয় বলেন, ‘টেস্টের পাঁচ দিনই দর্শকরা মাঠে এসে দলকে সমর্থন করেছেন। এটা শুধু আমার জন্য নয়, পুরো দলের জন্যই বড় অনুপ্রেরণা। আমাদের দর্শকদের অনেক নিবেদন। তাঁরা সব সময় চান আমরা ভালো কিছু করি। আমরাও চেষ্টা করি তাঁদের প্রত্যাশা পূরণ করতে।’

প্রথম ইনিংসে রেকর্ড ২৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হৃদয়। দ্বিতীয় ইনিংসেও তিনি খেলেন ৮২ রানের ইনিংস। ৩২৪ রান করে ম্যাচসেরা হলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ কাজ করছে তাঁর। হৃদয় বলেন, ‘ভালো লাগছে। তবে দিন শেষে যদি ম্যাচটা জিততে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগত। আমার কাছে সব সময় দল আগে। আমি যে এমন একটা ইনিংস খেলেছি, সেটা নিজেও জানতাম না। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। আল্লাহ আমাকে যা দিয়েছেন, তার জন্য শুকরিয়া।’

সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গতকাল মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল জুনিয়র টাইগাররা। এদিকে আজ নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করে শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তানও।

জিম্বাবুয়ের বিরল রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে ৩০০ ছুঁইছুঁই রান করে দিন শেষ করেছিল পাকিস্তান। ৫ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে আরও ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৩ রান যোগ করে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকেরা।

নাসুমের ১০ উইকেটে সিলেটের ২৩৪ রানের জয়

নাসুমের ১০ উইকেটে সিলেটের ২৩৪ রানের জয়

বগুড়ায় ঘূর্ণিজাদু দেখিয়েছেন নাসুম আহমেদ। পেয়েছেন ১০ উইকেট। তাঁর ঘূর্ণিজাদুতে হাঁসফাঁস করতে থাকা রাজশাহীর ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন। সিলেট পেয়েছে দাপুটে জয়।

জনপ্রিয় টার্গেট

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের ২ দিনের রিমান্ডে

‘বিশ্বের কোনো দলই সব সময় ভালো করতে পারে না’

প্রকাশ: ১২:০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬