০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাক হয়ে ইরানে মার্কিন আক্রমণের পরিকল্পনার গুঞ্জন, গোপনে তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম দ্য ক্রেডলের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এক অবহিত সূত্রের বরাতে জানায়—গত শুক্রবার একটি প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছান জাইদি। সেখানে ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় নেতৃত্ব দেওয়া মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন তিনি।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বন্ধে ইরাকের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। অন্য কোনো বিষয় আলোচনায় আসেনি। এ সময় মধ্যস্থতার উদ্যোগ নেওয়ায় ইরাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গালিবাফ। পাশাপাশি যুদ্ধ বন্ধ এবং দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব তুলে ধরেন তিনি।

আগাম ঘোষণা ছাড়াই জাইদির এ সফর এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তান ও কাতার নতুন করে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুদ্ধ বন্ধে তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে। ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা এবং ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের অবসান।

এর আগে ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরাকি প্রধানমন্ত্রী জাইদি। এ সময় তিনি ট্রাম্পকে স্পষ্ট করে জানান, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে যুদ্ধ শুরু করাকে ইরাকের জন্য ‘বিপর্যয়’ বলে অভিহিত করেন তিনি।

জাইদির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা অঞ্চলের পরিবর্তনশীল পরিস্থিতি, নিরাপত্তাসংক্রান্ত অগ্রগতি এবং পরবর্তী পর্যায়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় ইরাকের প্রধানমন্ত্রী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ডকে কোনোভাবেই ব্যবহার করতে না দেওয়ার অবস্থান জানান তিনি।

এদিকে, ইরাকের সংবাদপত্র আল-মাদা গতকাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, শিয়া সমন্বয় কাঠামোর (শিয়া কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক) এক রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী জাইদি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে উপস্থাপন করা যুক্তরাষ্ট্রের একটি ফাঁস হওয়া যুদ্ধপরিকল্পনার কিছু অংশ তিনি দেখেছেন। ওই পরিকল্পনায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন স্থলবাহিনীর দক্ষিণ ইরানে প্রবেশ এবং দেশটিতে আক্রমণ চালানোর একটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ রয়েছে।

একই বৈঠকে ইরানের সমর্থনপুষ্ট শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়েন জাইদি। এসব গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামে পরিচিত। প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে আসাইব আহল আল-হকের নেতা কায়েস আল-খাজালি যখন ইঙ্গিত দেন যে, ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে এসব সশস্ত্র গোষ্ঠী অংশ নিতে পারে, তখন তাঁকে থামিয়ে দেন জাইদি। তিনি বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সদস্যদের গ্রেপ্তার করতে তিনি বাধ্য হবেন।

অন্যদিকে, সোমবার লন্ডন থেকে প্রকাশিত সংবাদমাধ্যম আশারক আল-আওসাতের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হলে ইরানের সমর্থনপুষ্ট প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রতিবেশী দেশ কিংবা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালালে যুক্তরাষ্ট্র তাদের ওপর আঘাত হানবে বলে জাইদিকে সতর্ক করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এমন সতর্কবার্তা দেওয়ার তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের বিভিন্ন পর্যায়ে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তু এবং সৌদি আরবে হামলা চালিয়েছিল। পাল্টা জবাবে এসব গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে কয়েক ডজন প্রতিরোধ যোদ্ধা এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটসের (পিএমইউ) সদস্য নিহত হন।

ওয়াশিংটনের চাপের মুখে এখন ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার চেষ্টা করছেন ইরাকি প্রধানমন্ত্রী জাইদি। ২০১৪ সালে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইরাকে দ্রুতগতিতে একের পর এক এলাকা দখল করে নেওয়ার পর সংগঠনটিকে পরাজিত করার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এসব সশস্ত্র গোষ্ঠী।

তবে নিরস্ত্রীকরণ নিয়ে গোষ্ঠীগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। আসাইব আহল আল-হকের মতো কয়েকটি গোষ্ঠী অস্ত্র সমর্পণে সম্মতি জানালেও কাতাইব হিজবুল্লাহ, হারাকাত আল-নুজাবা এবং কাতাইব সাইয়্যিদ আল-শুহাদা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান, ইরাকের ভূখণ্ডের ব্যবহার এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়ে বাগদাদ এখন জটিল নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির মুখে পড়েছে।

পানিতে ডুবে শীতে কাঁপছে গাজা, নিহত ৫

পানিতে ডুবে শীতে কাঁপছে গাজা, নিহত ৫

শীতের শুরুতেই গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয়কেন্দ্রে বালুর বাঁধ ধসে তিন শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী। গত শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে গতকাল রোববার জানিয়েছে গাজার উদ্ধারকারী সংস্থা।

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করতে ইরাককে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কৌশলের অংশ হিসেবে দেশটির সঙ্গে থাকা দুটি সীমান্ত ক্রসিং ছাড়া বাকি সব সীমান্ত ক্রসিং বন্ধ করতে ইরাকের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই দাবির কথা জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন।

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহুকে ট্রাম্পের চাপ

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার দুই নেতার মধ্যে টেলিফোনে অনুষ্ঠিত আলোচনায় ট্রাম্প এ আহ্বান জানান।

জনপ্রিয় টার্গেট

কমলাপুর রেলস্টেশন-বাগেরহাট পাসপোর্ট অফিসসহ দেশের চার স্থানে দুদকের অভিযান

ইরাক হয়ে ইরানে মার্কিন আক্রমণের পরিকল্পনার গুঞ্জন, গোপনে তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী

প্রকাশ: ০২:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬