০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার খবর প্রকাশের পর ৭৪০ কোটি ডলার হারালেন এনভিডিয়ার সিইও

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে—স্ত্রী লরি হুয়াংয়ের সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকাকালে অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেছেন জেনসেন হুয়াং। সম্প্রতি ওই নারীকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি চীনের হয়ে তথ্য সংগ্রহ করছেন বলে সন্দেহ করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এ ঘটনায় এনভিডিয়া স্বাধীন তদন্তের ঘোষণা দিয়েছে। বিষয়টি ঘিরে কোম্পানিটির শীর্ষ নেতৃত্ব এবং হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ৯ নভেম্বর শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় হুয়াংয়ের সম্পদের পরিমাণ ৭৪০ কোটি ডলার কমে ১ হাজার ৫৪৭ কোটি ডলারে দাঁড়ায়। এর ফলে ফোর্বসের বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি অষ্টম থেকে দশম স্থানে নেমে যান। তাঁর ওপরে উঠে আসেন বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন।

এনভিডিয়া জানিয়েছে, হুয়াংয়ের সঙ্গে এক ব্যবসায়িক নির্বাহীর সম্পর্ক ঘিরে বিদেশি গোয়েন্দা সংস্থার তৎপরতার অভিযোগ তদন্তে একটি স্বাধীন অনুসন্ধান চালানো হবে। কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় হুয়াং পরকীয়ার বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চান এবং তদন্তে সহযোগিতা করার কথা জানান।

তবে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বলেছে, জাতীয় নিরাপত্তা কিংবা কোম্পানির গোপনীয় তথ্যের কোনো ক্ষতি হয়েছে বলে বিশ্বাস করার মতো কারণ তাদের কাছে নেই। হুয়াং এখনো কোম্পানির নেতৃত্বে রয়েছেন।

বিনিয়োগকারীদের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে শুধু হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নয়, বরং এনভিডিয়ার ব্যবসায়িক অবস্থানও। বৈশ্বিক এআই বিপ্লবের অন্যতম প্রধান চালিকাশক্তি এনভিডিয়া। ফলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীকে ঘিরে অনিশ্চয়তা প্রযুক্তি খাতের শেয়ারবাজারের বিদ্যমান অস্থিরতাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হুয়াংয়ের ব্যক্তিগত জীবন ঘিরে আরেকটি বড় প্রশ্ন সামনে এসেছে। তাঁর ১৫ হাজার কোটি ডলারের বেশি সম্পদের কী হবে, যদি শেষ পর্যন্ত স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে? জেনসেন হুয়াং ১৯৮৫ সালে লরি হুয়াংকে বিয়ে করেন। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় তাঁদের পরিচয় হয়। ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার অনেক আগেই তাঁদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল। হুয়াংয়ের দীর্ঘ ব্যবসায়িক যাত্রায় ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন লরি। পরিবারের আর্থিক ব্যবস্থাপনাতেও তাঁর ভূমিকা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের আনুমানিক ১ লাখ ৬২ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ সমানভাবে ভাগ করা হলে লরি পেতে পারেন প্রায় ৮ হাজার ১১০ কোটি ডলার। এই অঙ্ক যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের পাওয়া প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলারের বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত নিষ্পত্তির অঙ্ককেও ছাড়িয়ে যেতে পারে।

তবে এই হিসাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইনি বিষয় রয়েছে। হুয়াং দম্পতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। অঙ্গরাজ্যটিতে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে ‘কমিউনিটি প্রপার্টি’ বা বৈবাহিক যৌথ সম্পত্তি আইন অনুসরণ করা হয়। এই আইনে সাধারণত বিয়ের পর অর্জিত সম্পদ স্বামী-স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করা হয়।

তবে বিয়ের আগে অর্জিত সম্পদ, নির্দিষ্ট কিছু উপহার ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ এবং বৈধ বৈবাহিক চুক্তির আওতাভুক্ত সম্পদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে।

জেনসেন ও লরি হুয়াংয়ের মধ্যে কোনো প্রিনাপশিয়াল বা বিবাহপূর্ব সম্পত্তি বণ্টন চুক্তি কিংবা পোস্টনাপশিয়াল বা বিবাহ-পরবর্তী সম্পত্তি বণ্টন চুক্তি রয়েছে কি না, তা জানা যায়নি। এ ছাড়া তাঁদের পক্ষ থেকে বিচ্ছেদ কিংবা বিবাহবিচ্ছেদের আবেদন করার কোনো ঘোষণা আসেনি। ফলে লরির সম্ভাব্য ৮ হাজার ১১০ কোটি ডলার পাওয়ার হিসাবটি পুরোপুরি কাল্পনিক। এটি কোনো নিশ্চিত আর্থিক দায় বা প্রতিষ্ঠিত বিবাহবিচ্ছেদ নিষ্পত্তির অঙ্ক নয়।

জেনসেন হুয়াং এনভিডিয়ার ৩ দশমিক ৫ শতাংশের বেশি শেয়ারের মালিক। তিনি কোম্পানিটির সবচেয়ে বড় ব্যক্তিগত শেয়ারহোল্ডার। তাঁর বিপুল সম্পদের বড় অংশই এসেছে এনভিডিয়ার শেয়ারের বাজারমূল্য থেকে, বেতন থেকে নয়। এ কারণে শেয়ারবাজারে একটি লেনদেনের দিনেই তাঁর সম্পদের পরিমাণ কয়েক শ কোটি ডলার ওঠানামা করতে পারে। এনভিডিয়ার শেয়ারের দাম বাড়লে তাঁর সম্পদও দ্রুত বাড়তে পারে। বিপরীতে শেয়ারের দর আরও কমলে তাঁর সম্পদের পরিমাণ আবারও সংকুচিত হবে।

অন্যদিকে, কখনো বিবাহবিচ্ছেদ হলে কয়েক দশক ধরে অর্জিত সম্পদের কোন অংশ কীভাবে ভাগ হবে, তা নিয়ে নতুন আইনি ও আর্থিক প্রশ্ন তৈরি হবে।

তবে এখন পর্যন্ত জেনসেন ও লরি হুয়াংয়ের বিবাহবিচ্ছেদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আপাতত হুয়াংকে দুটি পৃথক পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। একদিকে তাঁর সঙ্গে এক ব্যবসায়িক নির্বাহীর সম্পর্ক ঘিরে করপোরেট তদন্ত, যা এনভিডিয়ার নেতৃত্বকে নজরদারির মধ্যে ফেলেছে। অন্যদিকে ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্ক, যা তাঁর দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে।

এনভিডিয়া বসের সঙ্গে সম্পর্কের অভিযোগ—কে এই চীনা নারী অ্যালিস

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক চীনা ব্যবসায়ীর কথিত ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড় শুরু হয়েছে। অ্যালিস হুয়াং নামের ওই নারীকে চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহ করা হচ্ছে।

সাগরে ৯ ঘণ্টা ভেসে থাকার পর উদ্ধার প্রমোদতরির পিয়ানোবাদক

প্রশান্ত মহাসাগরে ভেসে থাকা অবস্থায় এক ক্রুজ জাহাজের পিয়ানোবাদককে জীবিত উদ্ধার করেছেন দুই জেলে। গত শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের অদূরে ক্যাটালিনা দ্বীপের কাছে সাগরে ভাসমান অবস্থায় ওই পিয়ানোবাদককে দেখতে পান জেলেরা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘কিংমেকার’ হতে চান মামদানি, যে কৌশলে এগোচ্ছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সাংবিধানিক যোগ্যতা নেই নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। উগান্ডায় জন্মগ্রহণ করায় মার্কিন সংবিধান অনুযায়ী তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

জনপ্রিয় টার্গেট

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

পরকীয়ার খবর প্রকাশের পর ৭৪০ কোটি ডলার হারালেন এনভিডিয়ার সিইও

প্রকাশ: ০৯:৩৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬