০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আহত শ্রমিকেরা হলেন আলমগীর হোসেন ও রাজিয়া বেগম। তাঁদের রাবার বুলেট লেগেছে বলে নিশ্চিত করেছে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। রাজিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রমিক, পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর আজ মঙ্গলবার থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এজ গ্রুপের সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। এতে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে আশপাশের কারখানায় গিয়ে অন্য শ্রমিকদেরও বের হয়ে আসার আহ্বান জানান তাঁরা। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় নিশ্চিন্তপুর থেকে ছয়তলা পর্যন্ত এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানা ছুটির পর শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে কয়েকজন শ্রমিক আহত হন বলে জানা গেছে।

আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, আলমগীর হোসেন ও রাজিয়া বেগম নামের দুজন শ্রমিক রাবার বুলেটে আহত হয়ে তাঁদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রাজিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর মাথায় রাবার বুলেট লেগেছে।

শ্রমিকেরা জানান, সরকার মজুরি বোর্ড গঠনের পর সাভার ও আশুলিয়ার শ্রমিকেরা আন্দোলন বন্ধ করে কাজে ফিরেছিলেন। তবে সুনির্দিষ্ট বেতন কাঠামো ঘোষণা না করায় অনেক কারখানায় অসন্তোষ ছিল। কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ না করে বসে থাকতেন। তবে তাঁরা রাস্তায় নামেননি বা আন্দোলন করেননি। এর মধ্যে নিউ এজ গ্রুপের কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই তাঁরা আন্দোলনে নেমেছেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টুও একই ধরনের বক্তব্য দিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। এদিকে কারখানা ছুটি ঘোষণা করা হলেও জামগড়া এলাকার অন্তত দুটি কারখানার শ্রমিকেরা পুনরায় কারখানায় ঢুকে কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন

ঢাকার সাভার ও ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে সাভার ও ধামরাইয়ে আটটি বাসে আগুনের ঘটনা ঘটল।

খিলক্ষেত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত থেকে লেক সিটি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

অক্টোবরের মূল্যস্ফীতি: খাদ্যে কমেছে, অন্য খাতে বেড়েছে

দেশে খাদ্যপণ্যের দাম আগের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু আরও বেড়েছে খাদ্যবহির্ভূত খাতের পণ্য ও সেবায়। গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত অক্টোবরের মূল্যস্ফীতি পরিমাপের হিসাবে এমন চিত্রই উঠে এসেছে।

জনপ্রিয় টার্গেট

ইরান যুদ্ধ বন্ধে আলোচনা–সংঘাত দুই পথই বিপদসংকুল, উভয় সংকটে ট্রাম্প

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

প্রকাশ: ০২:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬