ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’—নামের বিলটি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদে একটি প্রক্রিয়াগত বাধা পার হয়েছে। এ সময় দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতা রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন। আজ বুধবার প্রতিনিধি পরিষদে বিলটির চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের এই বিলটি এগিয়ে নেওয়ার প্রস্তাবসহ আরও কয়েকটি আইনপ্রস্তাব ২১৪-২১১ ভোটে অনুমোদিত হয়েছে। এই ফল প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতৃত্বকে বিস্মিত করেছে। সোমবার মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির ডেমোক্র্যাটদের শীর্ষ সদস্য কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স বিলটির বিরোধিতা করেন। তাঁর যুক্তি ছিল, এই বিল প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা সুরক্ষা ব্যবস্থা ছাড়াই শুল্ক আরোপের ব্যাপক ক্ষমতা দেবে।
এদিকে, এই ভোট এমন এক সময়ে হচ্ছে, যখন ইউক্রেনপন্থী বিভিন্ন গোষ্ঠী ওয়াশিংটনে তাদের তৎপরতা ও লবিং বাড়িয়েছে। আমেরিকান কোয়ালিশন ফর ইউক্রেন আয়োজিত ‘ইউক্রেন অ্যাকশন সামিট’ চলছে। এতে ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের অব্যাহত সমর্থন নিশ্চিত করার জন্য চাপ দেওয়া হচ্ছে।
বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানোর আগে প্রতিনিধি পরিষদে পাস হতে হবে। বৃহস্পতিবার থেকে প্রতিনিধি পরিষদের আগাম অবকাশ শুরু হওয়ার কথা রয়েছে। এরপর মধ্যবর্তী নির্বাচনের পর ৯ নভেম্বর প্রতিনিধি পরিষদ আবার অধিবেশনে বসবে বলে আশা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর সাবেক সহযোগী চন্দ্রনাথ রথকে হত্যার জন্য ভাড়াটে খুনিদের দুই কোটি রুপি ‘সুপারি’ দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের…
জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা কয়েক দশক ধরে অব্যাহত থাকলেও জাপানে এমন একটি বয়সী জনগোষ্ঠী রয়েছে, যাদের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংসের সরবরাহ কমে গেছে। ফলে বাজারে বেড়েছে দাম, অনেক রেস্তোরাঁ মেনু থেকে বাদ দিয়েছে গরুর মাংসের পদ। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে গ্রেপ্তার ও হয়রানির ভয়।
দৈনিক টার্গেট 






















