০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দশক সেবা দেওয়ার পর বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল তাদের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। ইতিমধ্যে নতুন পোস্ট দেওয়া বন্ধ করে প্ল্যাটফর্মটিকে শুধু পড়ার উপযোগী করে রাখা হয়েছে।

অ্যাপল আজ জানিয়েছে, ২০২৬ সালের ২০ নভেম্বর স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে অ্যাপল সাপোর্ট কমিউনিটি। ইতিমধ্যে সাইটটি শুধু পড়ার উপযোগী অবস্থায় নেওয়া হয়েছে।

আইফোন, আইপ্যাড, ম্যাকসহ অ্যাপলের বিভিন্ন পণ্য নিয়ে প্রযুক্তিগত সমস্যার সমাধান খোঁজা, ব্যবহারবিষয়ক পরামর্শ পাওয়া এবং অভিজ্ঞতা ও উদ্বেগের কথা জানানোর জন্য অনলাইন ফোরাম হিসেবে কাজ করত প্ল্যাটফর্মটি।

অ্যাপল সাপোর্ট কমিউনিটিতে এখন আর নতুন প্রশ্ন বা উত্তর দেওয়া যাচ্ছে না। তবে আগে প্রকাশিত আলোচনাগুলো পড়া, পুরোনো আলোচনা খোঁজা এবং ভোট দেওয়া ও ‘মি টু’ (আমারও একই সমস্যা) অপশনসহ কয়েকটি সুবিধা ব্যবহার করা যাচ্ছে।

১৯৯৮ সালে ‘অ্যাপল টেক এক্সচেঞ্জ’ নামে যাত্রা শুরু করেছিল প্ল্যাটফর্মটি। শুরুতে এখানে ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে পারতেন, নিজেরাও প্রশ্ন করতে পারতেন এবং সহায়ক কনটেন্টে ভোট দিতে পারতেন। অ্যাপলের পণ্য ও সফটওয়্যারের সাধারণ সমস্যার সমাধান খুঁজতে ব্যবহারকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে কাজ করেছে।

এ ছাড়া প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা বিভিন্ন আলোচনায় নিজেদের সাবস্ক্রিপশন পরিচালনা, স্বীকৃতিসূচক পয়েন্ট অর্জন এবং অ্যাপল ইকোসিস্টেম নিয়ে ‘ইউজার টিপস’ লেখার সুযোগ পেতেন।

১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে ক্যানসার—অ্যানথ্রপিক প্রধানের দাবি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতির ফলে আগামী এক দশকের মধ্যে ক্যানসার, আলঝেইমার, হৃদ্‌রোগ ও মানসিক অসুস্থতার মতো জটিল রোগগুলো অতীতের বিষয় হয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই।

গণছাঁটাইয়ের ঘোষণা কোয়ালকমের, চাকরি হারাবেন ভারতীয় কর্মীদের একটি বড় অংশ

পুনর্গঠন কার্যক্রমের ঘোষণা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী ছাঁটাই শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান কোয়ালকম। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টিয়ানো আমনের একটি অভ্যন্তরীণ বার্তার পর এ উদ্যোগ শুরু হয়। ওই বার্তায় তিনি কর্মী ছাঁটাইয়ের উদ্যোগকে ‘কর্মদক্ষতাকেন্দ্রিক’…

জনপ্রিয় টার্গেট

তিন দশক সেবা দেওয়ার পর বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

তিন দশক সেবা দেওয়ার পর বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

প্রকাশ: ০১:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬