আজ বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ১০ নভেম্বর রাতে অভিযানে ৪২ জনকে এবং ১১ নভেম্বর রাতভর অভিযানে আরও ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে দুই দিনের অভিযানে মোট ৯৮ জন গ্রেপ্তার হয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান চালানো হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে নাশকতা না চালাতে পারেন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারেন, সে লক্ষ্যেই জেলার সব থানায় সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক টার্গেট 
























