১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে ট্রেনে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

এর আগে গত মঙ্গলবার রাতে হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রীসেবা কর্মী (স্টুয়ার্ড) আলউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় এ মামলা করেন।

স্থানীয় লোকজন, রেলওয়ে পুলিশ ও স্টেশনমাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের ‘ড’ বগির চারটি আসন পুড়ে যায়। আগুন দেখে ট্রেনের গার্ড ও যাত্রীসেবা কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। তবে এ ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে যান। ট্রেনে তখন কোনো যাত্রী বা কর্মী ছিল না। স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুনের ঘটনা ঘটে। জায়গাটি প্ল্যাটফর্মের বাইরে হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে যায়।

পরে এ ঘটনায় রাতেই ট্রেনের যাত্রীসেবা কর্মী (স্টুয়ার্ড) আলউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাতসংখ্যক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

মোহনগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ট্রেন স্টেশনে প্রবেশ করার পর থেকেই সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ। এ ছাড়া আরও বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ওই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

১১ বছরের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা: ডিএনএ পরীক্ষায় দোষী সাব্যস্ত সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার মদনে আলোচিত শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলায় তাঁর ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে।

নেত্রকোনায় আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

নাশকতা, নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনায় ফের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

জনপ্রিয় টার্গেট

মোহনগঞ্জে ট্রেনে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মোহনগঞ্জে ট্রেনে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১২:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬