১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে এসব ঘটনা ঘটে। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

গুলিবিদ্ধরা হলেন—দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় পুলিশের পিকআপ লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

আ.লীগ নেতা-কর্মীদের দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও পরোয়ানাভুক্ত নেতা-কর্মীদের দেশে ফিরে আদালতে বিচার ও সাজা মোকাবিলার আহ্বান জানিয়েছেন। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে তিনি ৬৮ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শ্রীনগরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ আহত ৯

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের চালকসহ ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।

জনপ্রিয় টার্গেট

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

প্রকাশ: ১২:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬