ম্যাচটা কোথায় হেরে গেল বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

১১৪ রানের পুঁজি নিয়েও শ্রীলঙ্কার টুটি চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গী হয়েছে ৪ উইকেটের হার। এই হারের জন্য ক্যাচ মিসকে দায়ী করলেন বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মোস্তারি।

ম্যাচ শেষে মোস্তারি বলেন, ‘১৮তম ওভার পর্যন্ত ম্যাচটি আমাদের হাতেই ছিল। তো ১৮তম ওভারে আমরা ডিপ মিডউইকেটে একটি ক্যাচ মিস করি। তাই হয়তো ওই ক্যাচটি নিতে পারলে আমরা ম্যাচটি জিততে পারতাম।’

ক্যাচ মিসের পাশাপাশি স্কোরবোর্ডে ২০-২৫ রান কম তোলার আক্ষেপও ফুটে উঠল মোস্তারির কণ্ঠে, ‘এটা যথেষ্ট ভালো লক্ষ্য ছিল না। কারণ আমাদের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি রান করা। দুর্ভাগ্যবশত মিডল ওভারে আমাদের রান রেট স্লো হয়ে যায়। আমি এবং স্বর্ণা স্ট্রাইক রোটেট করেছি, কিন্তু শেষ ৩-৪ ওভারে আমরা সেটার সঠিক সুযোগ নিতে পারিনি।’

দলের সামগ্রিক উন্নতি নিয়ে খুশি মোস্তারি। তবে বড় টুর্নামেন্টে দারুণ কিছুর জন্য আরও উন্নতির তাগিদ দিলেন তিনি। মোস্তারি বলেন, ‘আমরা দিন দিন উন্নতির দিকে যাচ্ছি। কারণ গত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং ওডিআই ওয়ার্ল্ড কাপের পর থেকে আমরা ফিল্ডিং, ব্যাটিং এবং বোলিংয়ে অনেক প্র্যাকটিস করেছি। কিছু জায়গায় আমাদের নিশ্চিতভাবেই প্রোগ্রেস করা উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ক্যাচ মিস করেছি এবং কিছু ফিল্ডিং মিসও হয়েছে। ব্যাটিংয়েও আমরা ১৪০ রান তুলতে পারিনি। তো হ্যাঁ, আমাদের এই ব্যাটিং এবং ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে।’

সেমিফাইনালে যেতে চাইলে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশ। সে ম্যাচ প্রসঙ্গে মোস্তারি বলেন, ‘আরব আমিরাতও ভালো দল। এখন আমাদের ফোকাস শেষ ম্যাচের দিকে এবং আমাদের ম্যাচটি জিততে হবে। সেটি করতে পারলে হয়তো আমরা সেমিফাইনালে পৌঁছে যাব।’

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও মারনাস লাবুশেনের ওপর আস্থা হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন এই ব্যাটার। যদিও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তিনি।

নারী এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছিল ফাতিমা সানারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে দলটি। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ দুই পয়েন্ট। সেমিফাইনালে যেতে হলে আজ হংকংয়ের বিপক্ষে ন্যূনতম হার এড়ালেই চলবে পাকি

জনপ্রিয় টার্গেট

প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

ম্যাচটা কোথায় হেরে গেল বাংলাদেশ

প্রকাশ: ১২:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬