ঝোড়ো সেঞ্চুরিতে মাত্র চার দিনের ব্যবধানে আজ রেকর্ডটা নিজের করে নিলেন শানাকা। গত ৩১ আগস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন শিমরন হেটমায়ার। প্রতিপক্ষ ছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) ইতিহাসে এটা যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির কীর্তি। আন্দ্রে রাসেল, টিম সাইফার্টও এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। বাংলাদেশ সময় আজ ভোরে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে সেন্ট কিটস এন্ড নেভিসের হয়ে ৩৯ বলে সেঞ্চুরি করে সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিলেন শানাকা।
টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। যার মধ্যে শানাকার ব্যাট থেকেই আসে ১২১ রান। চার নম্বরে নেমে ৪৩ বলে ৮ চার ও ১২ ছক্কায় ১২১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। জবাব দিতে নেমে লঙ্কান ব্যাটারের চেয়ে ২৩ রান কম করেছে সেন্ট লুসিয়া কিংস। ২৩৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ৯৮ রানে গুটিয়ে গেছে রস্টন চেজের নেতৃত্বাধীন সেন্ট লুসিয়া।
শানাকার সেঞ্চুরির দিনে ফিফটি করেছেন আন্দ্রে ফ্লেচার। ৩৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ফ্লেচারের ব্যাট থেকে আসে ৬৪ রান। তবে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক জ্যাসন হোল্ডার করেছেন কেবল ১ রান। সেন্ট লুসিয়া কিংসের ওপেনার টিম সাইফার্টের ৫০ রানই দলীয় সর্বোচ্চ।
হেটমায়ার-শানাকা একটা জায়গায় এক বিন্দুতে মিলে গেছেন। দুই সেঞ্চুরিয়ানই জয়ী দলের সদস্য এবং ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। দুজনেই চার নম্বরে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। ৩১ আগস্ট ত্রিনবাগোর বিপক্ষে ৪৩ বলে ৮ চার ও ৯ ছক্কায় করেন ১১১ রান। হেটমায়ারের সেঞ্চুরিতে ১৬ ওভারে নেমে আসা ম্যাচে গায়ানা ৫ উইকেটে করে ১৮৫ রান। ১৬ ওভার ব্যাটিং করে ত্রিনবাগো ৭ উইকেটে করে ১৭২ রান। বৃষ্টি আইনে ৯ রানে জয় পায় গায়ানা।
লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার গল্প শেষের এক সপ্তাহও পেরোয়নি। গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন তিনি। আর্জেন্টাইন তারকার অবসরের রেশ কাটতে না কাটতেই অবসরে গেলেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার।
আন্তর্জাতিক ক্রিকেটে একসময় স্মৃতি মান্ধানা ও মিতালি রাজ ছিলেন সতীর্থ। সময়ের পরিক্রমায় এখন মিতালি ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার। তাঁর সাবেক সতীর্থ স্মৃতি ব্যাট হাতে ছুটিয়ে চলেছেন রানের ফুলঝুড়ি। এবার সেই মিতালিকে টপকে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা হয়ে গেল স্মৃতির।
ইন্টার মায়ামিতে মাতিয়াস গালার্সার যোগদানের খবর শোনা যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে এল সেই আনুষ্ঠানিক ঘোষণা। এখন তিনি খেলবেন লিওনেল মেসি-রদ্রিগো দি পলদের সঙ্গে মায়ামিতে। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে গালার্সা যোগ দিয়েছেন ধারে।
দৈনিক টার্গেট 


























