০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘এই রিয়াল আসলেই অনেক শক্তিশালী, তারা দুর্দান্ত খেলছে’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

কখনো শেষ মুহূর্তের ম্যাজিক, কখনোবা দাপটের সঙ্গে জিতছে রিয়াল মাদ্রিদ। ঘরে, ঘরের বাইরে সব জায়গাতেই মরিনিওর দলের জয়জয়কার। লা লিগায় গত রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে রিয়াল। গোল তিনটি করেন তিন আলাদা ফুটবলার। যাঁদের মধ্যে একটা গোল এমবাপ্পের। দুর্দান্ত জয়ের পর শিষ্যদের প্রশংসায় ভাসিয়ে মরিনিও বলেন, ‘দলটি খুব শক্তিশালী। তাদের মধ্যে বোঝাপড়া দারুণ। দলটির সামনে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে।’

রিয়ালের তিন গোলের মধ্যে দুটিতে অবদান রেখেছেন গুলের। যার মধ্যে ৩৬ মিনিটে গুলের গোল করেছেন। ৭৫ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন এমবাপ্পে। আর ২৮ মিনিটে দলের প্রথম গোল করেন ফেদেরিকো ভালভার্দে। শুধু গতকালের ম্যাচটিই নয়। পুরো মৌসুমজুড়েই এমবাপ্পে দুর্দান্ত খেলছেন। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে সব ধরনের ম্যাচ মিলিয়ে ১৬ ম্যাচে করেন ১৭ গোল। অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।

ম্যাচের ধকলও কম যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এমনকি নিয়মিতই স্প্যানিশ দলটিকে বদলাতে হচ্ছে ভেন্যু। তবু শিষ্যদের আত্মনিবেদনে মুগ্ধ মরিনিও। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর রিয়াল কোচ বলেন, ‘এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে হচ্ছে। তারা যে এত অসাধারণ খেলছে, তার মূল কারণ আমি ধরতেই পারছি না। আমি শুধু নিজের কাজ করে যাচ্ছি। আর খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে দারুণ খেলছে। তাদের উন্নতি চোখে পড়ার মতো। কৃতিত্বটা খেলোয়াড়দেরই দিতে হবে।’

ভ্যালেন্সিয়ার বিপক্ষে গতকাল দ্বিতীয়ার্ধে ম্যাচের একটা মুহূর্তের কথাও উল্লেখ করেন মরিনিও। যেখানে একটা পর্যায়ে বলের নিয়ন্ত্রণ হারানোর পরও এমবাপ্পে দ্রুত বলের দখল নিয়ে গোল করেন। ৩-০ গোলে জয়ের পর রিয়াল কোচ বলেন, ‘আপনি যে বিষয়টার কথা বলছিলেন, সেটা নিয়ে বলতে গেলে দ্বিতীয়ার্ধের একটা মুহূর্ত মনে পড়ে গেল। আমরা বল দখলে রাখতে পারিনি। আর্দা গুলের নিজের নির্ধারিত অবস্থানের বাইরে ছিল। তখন কিলিয়ান এমবাপ্পে দ্রুত দৌড়ে এসে ডান প্রান্তের ফাঁকা জায়গা পূরণ করেছে। আমার মতে এটা একটা ভালো উদাহরণ। যদিও এমন উদাহরণ আরও অনেক আছে।’

১২ ম্যাচে ১০ জয় ও ২ হারে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে রিয়াল মাদ্রিদ। সবার ওপরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩০। তবে তারা গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে কাতালানরা। তারা খেলেছে ১০ ম্যাচ। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ।

এমন এক রেকর্ড মেসি গড়েছেন, যা আর কেউ করতে পারেননি

‘রেকর্ডের বরপুত্র’ উপাধি লিওনেল মেসি পেয়ে গেছেন আরও আগেই। গোলের পর গোল করে ভেঙে দিয়েছেন একের পর এক রেকর্ড। শিরোপাও একেবারে কম জেতেননি। এবার আর্জেন্টাইন তারকা এমন এক রেকর্ড গড়েছেন, যা করতে পারেননি।

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ

ভুটানের বিপক্ষে কাঙ্ক্ষিত ব্যবধানে না জেতার যে মৃদু অতৃপ্তি ছিল, তা পুরোপুরি উবে গেছে বলা যাবে না। তবু বসুন্ধরা কিংস অ্যারেনায় পা রাখতেই চোখে পড়ল একদম ভিন্ন এক আবহ—চাপমুক্ত, চনমনে ও আত্মবিশ্বাসী। সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরুর পর শরীরী ভাষায় এখন কোনো জড়তা নেই; শ্রীলঙ্কা ম্যাচ সামনে রেখে পুরো দলের

বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান

বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল মাঠে নামছে পাকিস্তান। প্রথম ম্যাচে হারের পর কঠিন সমীকরণের সামনে দলটি। ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তানের জন্য মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে অনেকটা বাঁচা-মরার লড়াই।

জনপ্রিয় টার্গেট

ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ কোচ

‘এই রিয়াল আসলেই অনেক শক্তিশালী, তারা দুর্দান্ত খেলছে’

প্রকাশ: ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬