০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগাল যা করেনি, রোনালদোকে নিয়ে সেটাই করল এই বিমান সংস্থা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

পরশু রাতে রোনালদোর জার্সি সংবলিত এক ছবি নেদারল্যান্ডসের বিমান সংস্থা ট্রান্সাভিয়া নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছে। যার মধ্যে সেভেন সি আসনটির ওপর পর্তুগিজ তারকা ফুটবলারের জাতীয় দলের সাত নম্বর জার্সি বসানো হয়েছে। তাদের ফুনশালগামী যত ফ্লাইট রয়েছে, কোনোটিতেই আপাতত কোনো যাত্রী বসতে পারবেন না।

জাতীয় দলসহ ক্লাব ফুটবলে বেশির ভাগ সময় সাত নম্বর জার্সি পরতে দেখা গেছে রোনালদোকে। তখন থেকেই এই তারকা ফুটবলার পরিচিতি পান সি আর সেভেন হিসেবে। একারণেই ফুনশালগামী ফ্লাইটগুলোতে সেভেন সি আসনে আপাতত কোনো যাত্রী না বসানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সাভিয়া। আর ফুনশাল পর্তুগিজ তারকা ফুটবলারের জন্মস্থান। রোনালদোর পর্তুগাল দলের সাত নম্বর জার্সির ছবি পোস্ট করে ট্রান্সাভিয়া ক্যাপশনে লিখেছে, ‘সিআর৭ তাঁর বুটজোড়া তুলে রেখেছেন। আর আমরাও ফুনশালগামী ফ্লাইটগুলোতে সেভেন সি নম্বর আসন ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি।’

৫ নভেম্বর ইনস্টাগ্রামে এক বিবৃতিতে পর্তুগালকে বিদায় বলেন রোনালদো। ব্যক্তিগত ও দলীয় সাফল্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই ফুটবলারের বিদায়ে সেদিনই আবেগঘন বার্তা দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে পর্তুগাল ফেডারেশন লিখেছে, ‘তিনি শুধু একজন অসাধারণ ক্রীড়াবিদই নন। বরং একজন অনুপ্রেরণাদায়ী নেতা, নিষ্ঠার প্রতীক এবং জাতীয় দলের আত্মার প্রতিচ্ছবি। রোনালদো নিজের কাঁধে দেশের প্রত্যাশার ভার তুলে নিয়েছেন। একের পর এক রেকর্ড গড়েছেন এবং দলকে উপহার দিয়েছেন এমন সব সাফল্যের মুহূর্ত। যা পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

রোনালদোর দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারকে মর্যাদা দিতে বিশেষ বিদায় সংবর্ধনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে পর্তুগালের। বিবৃতিতে এফপিএফ লিখেছে, ‘দেশের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ পথচলার জন্য গভীর কৃতজ্ঞতা ও অপরিসীম শ্রদ্ধা জানাচ্ছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। তাঁর প্রতি প্রকাশ্যে সম্মান ও কৃতজ্ঞতা জানাতে পেরে আমরা গর্বিত।’ বিবৃতির শেষাংশে সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, রোনালদোর মতো কিংবদন্তির বিদায় যথাযথ সম্মাননা ছাড়া হতে পারে না। তাঁর অসাধারণ ক্যারিয়ার ও অবদানের প্রতি সম্মান জানিয়ে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানাতে চায় পর্তুগাল ফুটবল ফেডারেশন।

প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮৫ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নেননি। খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে।

‘এই রিয়াল আসলেই অনেক শক্তিশালী, তারা দুর্দান্ত খেলছে’

জয়রথ ছুটছে রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ সব ধরনের প্রতিযোগিতা মিলে সবশেষ আট ম্যাচের আটটিতেই জিতেছে জোসে মরিনিওর দল। গত রাতে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপুটে এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, আর্দা গুলেরদের পারফরম্যান্সে মুগ্ধ রিয়াল কোচ।

রেফারির ওপর কেন খেপে গেলেন মেসি

রেফারির ওপর কেন খেপে গেলেন মেসি

অবিশ্বাস্য, অভূতপূর্ব বললেও যেন কম বলা হয়। নু স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আজ যেখানে ইন্টার মায়ামির জয় তো নিশ্চিত মনে হচ্ছিলই। এমনকি কত গোল দিতে পারে, সেটার অপেক্ষাতেই ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু শার্লট এফসি যে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ৩-০ গোলে এগিয়ে থাকার পরও লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা হ

এমন এক রেকর্ড মেসি গড়েছেন, যা আর কেউ করতে পারেননি

‘রেকর্ডের বরপুত্র’ উপাধি লিওনেল মেসি পেয়ে গেছেন আরও আগেই। গোলের পর গোল করে ভেঙে দিয়েছেন একের পর এক রেকর্ড। শিরোপাও একেবারে কম জেতেননি। এবার আর্জেন্টাইন তারকা এমন এক রেকর্ড গড়েছেন, যা করতে পারেননি।

জনপ্রিয় টার্গেট

ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ কোচ

পর্তুগাল যা করেনি, রোনালদোকে নিয়ে সেটাই করল এই বিমান সংস্থা

প্রকাশ: ০১:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬