০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

দায়িত্ব গ্রহণের পর আয়োজিত স্বাগত দরবারে মহাপরিচালক ফোর্সেসের সব সদস্যকে জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় তিনি বাংলাদেশের জননিরাপত্তা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এসআরবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএস ১৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী থেকে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

বর্ণিল কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ফারুক আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন।

রোহিঙ্গা সংকট মিয়ানমারের, তাদেরই সমাধান করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুটি মিয়ানমার থেকে উৎসারিত, মিয়ানমারকেই এটার সমাধান করতে হবে এবং আন্তর্জাতিক মহলকে এখানে ইনভলভ করতে হবে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বকেয়া তিন গুণ, পরিশোধের চাপ

বকেয়া তিন গুণ, পরিশোধের চাপ

দেশের বেশির ভাগ উন্নয়ন প্রকল্প ধারের অর্থে বাস্তবায়িত হচ্ছে। আর সেই ধারের নির্ভরযোগ্য উৎস হলো বিদেশি ঋণ। কিন্তু সেই ঋণের বোঝা বাড়ছে দ্রুত। গত এক দশকে দেশের বিদেশি ঋণের বকেয়া প্রায় তিন গুণ হয়েছে। একই সঙ্গে বাড়ছে আসল ও সুদ পরিশোধের ব্যয়। আবার বড় প্রকল্পগুলোর ঋণের কিস্তি ইতিমধ্যে পরিশোধ শুরু হওয়ায় আগাম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।

জনপ্রিয় টার্গেট

ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ কোচ

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

প্রকাশ: ০৪:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬