সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়: নাহিদ ইসলাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপির এই নেতা।

নাহিদ ইসলাম বলেন, ‘সম্প্রীতি নিশ্চিত করা ব্যতীত আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব না। সেই গণতন্ত্র কার্যকরও হবে না। কারণ, গণতন্ত্র সকল সম্প্রদায়ের জন্য। সবার স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা ও আচারের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’

দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অতীতে বিভিন্ন সময়ে নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, যারা সংখ্যায় কম কিংবা ধর্ম ও জাতিগতভাবে কম, তাদের ওপর নানা ধরনের নির্যাতন হয়েছে। এসব ঘটনায় রাষ্ট্র বা সরকার অনেক সময় নীরব থেকেছে বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, ‘আমরা অতীতে বিভিন্ন সময়ে দেখেছি, এ দেশে যারা সংখ্যায় কম, ধর্মের দিক থেকে কিংবা জাতির দিক থেকে কম, তাদের ওপর নানা ধরনের নির্যাতন-নিপীড়ন হয়েছে। সেখানে রাষ্ট্র বা সরকার চুপ ছিল।’

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকেই দেশে বিচারব্যবস্থা শক্তিশালী করা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করার কথা বলা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাও জরুরি।

নাহিদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থানের পরে বারবার বলে এসেছি, দেশে বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমরা এখনো সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

এ সময় নাহিদ ইসলাম ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাইকে দেশের গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তাঁর দায়িত্ব পালনের সময়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি-সংক্রান্ত তথ্য-নথি চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠায় দুদক। একই সঙ্গে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব অর্পণ, বাতিল ও পদায়ন-সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।

কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার সমন্বিত শিক্ষাব্যবস্থাকে আরও উৎসাহিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ছয় দফা দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। এ লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ কারণে মতিঝিলের শাপলা চত্বর থেকে বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত লংমার্চে সরকার ও প্রশাসনকে নিরাপত্তা…

জনপ্রিয় টার্গেট

নোয়াখালী বিভাগ দাবিতে শাহবাগে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়: নাহিদ ইসলাম

প্রকাশ: ০৩:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬