সোমবার (৯ নভেম্বর) জাতীয় পার্টির গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহনশীলতা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব রাজনৈতিক দলের মত ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।
জাপার একাংশের মহাসচিব বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নানা সময়ে অনেক চড়াই-উতরাই এসেছে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।
বিবৃতিতে তিনি গণতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

দৈনিক টার্গেট 


























