আর এই আয়োজনকে আরও বর্ণিল করতে ‘ফ্লো ফেস্ট’-এ হাজির থাকছে নারীদের নান্দনিক পোশাকের ইকো ফ্যাশন ব্র্যান্ড ‘অণূভা’স’। ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিজাইনার অণূভা ইয়াসনা মনে করেন, প্রকৃতি ও পোশাকের সংযোগ অত্যন্ত নিবিড়।
অণূভা আরও বলেন, ‘প্রকৃতির সংস্পর্শে এলে যেমন মন ভালো হয়ে যায়, তেমনি একটি পছন্দের পোশাকও মনের ভেতর স্নিগ্ধ অনুভূতির সৃষ্টি করতে সক্ষম। এটি ব্যক্তির রুচির পাশাপাশি পোশাকের উপাদানের ওপরও নির্ভর করে। তাই ‘‘অণূভা’স’’-এ আমরা সব সময় প্রাকৃতিক উপাদানের তৈরি পোশাক ও অর্নামেন্টসকে প্রাধান্য দিই।’
অণূভা ইয়াসনা বলেন, ‘পোশাক নির্বাচনে আমরা গুরুত্ব দিই ভালো লাগাকে। আর এই ভালো লাগা তৈরি হয় প্রকৃতির সঙ্গে সম্পৃক্ততা থেকেই। উন্নয়নের নামে আমরা ইটের যে পাথুরে জঞ্জাল তৈরি করছি, তাতে হারিয়ে যাচ্ছে মনের শান্তি। মূলত প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকাতেই পরম আনন্দ। এবারের ফ্লো ফেস্টে আমাদের ব্র্যান্ডের উপস্থাপনায় এই দর্শনই ফুটিয়ে তোলা হবে।’
প্রাকৃতিক উপাদানের রঙের ব্যবহার তাঁদের পোশাকের এক অনন্য বৈশিষ্ট্য উল্লেখ করে অণূভা বলেন, ‘কাপড় নির্বাচনেও আমরা একই নীতি অনুসরণ করি। এ ছাড়া আমাদের ডিজাইনে আন্তর্জাতিক ট্রেন্ডের সঙ্গে দেশীয় মোটিফের এক নান্দনিক সংমিশ্রণ রাখা হয়েছে।’
ব্র্যান্ডটির কালেকশনে ব্লাউজের অধিক্য কেন?—এ প্রশ্নের উত্তরে অণূভা বলেন, ‘পোশাকটি নিয়ে বেশির ভাগ নারী সংবেদনশীল। অন্য পোশাক নিয়ে অন্য বহু ফ্যাশন ব্র্যান্ড কাজ করে। সে ক্ষেত্রে এই ব্লাউজ হয়ে থাকে উপেক্ষিত। আমাদের কালেকশনে তাই নান্দনিক ব্লাউজও খুব গুরুত্বপূর্ণ। নারীরা এ কারণে খুব আপন ভাবেন আমাদের ব্র্যান্ডকে।’
অণূভা ইয়াসনা মনে করেন, সমসাময়িক বিশ্ব ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে ব্যাপক নিরীক্ষা চলছে এবং দেশেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। একজন ডিজাইনার হিসেবে তিনি এই পরিবর্তনকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করেন।
অণূভা যোগ করেন, ‘ফ্লো ফেস্টে অণূভা’স তাদের নতুন সংগ্রহ নিয়ে হাজির হচ্ছে। ইকো ব্র্যান্ড হিসেবে আমাদের ইতিমধ্যে একটি নিজস্ব ফ্যানবেইজ তৈরি হয়েছে। ফেস্টিভ্যালে সরাসরি তাদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

দৈনিক টার্গেট 


























